www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 20, 2026 11:20 am

ছোটদের খেলার পুতুল যেন খুদেদেরই প্রাপ্তবয়স্ক সংস্করণ। পুতুলকে সাজানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, বিয়ে দেওয়ার খেলা তো রইলই।

ছোটদের খেলার পুতুল যেন খুদেদেরই প্রাপ্তবয়স্ক সংস্করণ। পুতুলকে সাজানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, বিয়ে দেওয়ার খেলা তো রইলই। সাম্প্রতিককালে বহু আধুনিক পুতুল নির্মাতা কোম্পানি পুতুলের সঙ্গেই জুড়ে দেয় তার গল্পও। যেমন, ‘ম্যাটেল’-এর বার্বি সিরিজের বেশ কিছু পুতুলের বাক্স জানিয়ে দেয় যে সেই পুতুলরা নানা রকম চাকরির সঙ্গে যুক্ত রয়েছে। বিয়ের সাজে কোনও মেয়ে পুতুলের সঙ্গে দেওয়া থাকে বরের সাজের ছেলে পুতুলটিকেও। কোনও পুতুলের গায়ের রঙ শ্যামলা, তো কোনও পুতুল আবার বিশেষভাবে সক্ষম। স্বাভাবিকভাবেই এমন পুতুলগুলি বাজারে আসলে তা নিয়ে খানিক হইচই হয়। সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে এক আশ্চর্য পুতুল বাজারে এনেছে মার্কিন খেলনা সংস্থা ‘জুরু’। অভিনব এক ডল সেট তারা এনেছে বাজারে।

এই পুতুলের বিশেষত্ব হল, তার ছোট্ট পেটটি গোল হয়ে ফুলে রয়েছে (Pregnant Doll With A Baby)। তাকে দেখেই বোঝা যাবে যে সে অন্তঃসত্ত্বা। আর পেটের উপরের ঢাকনার মতো অংশটি খুললেই ভিতর থেকে বেরিয়ে আসবে এক শিশুপুতুল। মা ওর শিশুর সঙ্গেই সেটের মধ্যে দেওয়া রয়েছে ফিডিং বোতল, ন্যাপকিন, লালাপোস, ছোট্ট বাচ্চার তোয়ালে প্রভৃতি। সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে অবাক নেটিজেনদের একাংশ। ‘জুরু’র এই ‘মাই মিনি বেবি – মম অ্যান্ড বেবি সারপ্রাইজ’ সেটের আনবক্সিংয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। অনুমান করা যায়, মায়েদের গর্ভাবস্থা, গর্ভে শিশুর অবস্থান, প্রসব ও শিশুর যত্ন— প্রভৃতি সম্পর্কে ছোটদের ধারণা দিতেই এমন পুতুল তৈরি করা হয়েছে। কিশোর-কিশোরীদের মনে সন্তানধারন ও জন্ম নিয়ে নানা প্রশ্ন ভিড় করে। এই ডল সেটের উদ্দেশ যে সেই ধোঁয়াশা কাটানো, তা অনুমান করা যায় এর ডিজাইন দেখে। প্রসব যন্ত্রণা যে নারীর মাতৃত্বের এক অত্যন্ত স্বাভাবিক অংশ, সে ধারণাই এই ডল সেট ছোটদের দিতে চায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *