www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 13, 2026 11:40 am

পল্লব দাস: প্রতিবন্ধীদের পাশে প্রয়াশ। দু পা হারিয়েছেন শিশুকালে। প্রতিবন্ধকতাকে সাথে নিয়েই পথ চলছিলেন। কিন্তু সেখানেও বাধ সেজেছে করোনা। বর্ধমানের মিঠাপুকুরের বাসিন্দা বামাপদ দত্ত করোনায় কাজ হারিয়ে পথে বসেছিলেন। কিন্তু তাঁর জীবনের কষ্ট দূর করতে হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস। তাঁর আর্থিক কষ্ট দূর করতে গত ডিসেম্বর মাসে ওনাকে কার্জন গেট সংলগ্ন এলাকায় একটি দোকান চালু করে দেওয়া হয়। এখন তিনি সেই দোকানের মাধ্যমে সংসার চালাচ্ছেন।
কিন্তু ওনার তো দুটি পা নেই। সংসারের লড়াই কঠিন ছিল তাই। এবার সেই কষ্ট মেটাতে একটি নকল পা আজ তাঁকে তুলে দেওয়া হয়। বহু বছর পর নকল পা পেয়ে বামাপদের আনন্দ ছিল চোখে পরার মতো।
আজকের এই অনুষ্ঠানে মিলিত প্রয়াসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অশোক কুমার সরকার, রমেন ঘোষ, বাপী চৌধুরী সহ অন্যান্য সদস্যরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *