কর্কট রাশি ছেড়ে ১২ নভেম্বর বৃহস্পতিবার সিংহ রাশিতে প্রবেশ করবে লাল গ্রহ মঙ্গল। সেখানে আগে থেকেই অবস্থান করছে বৃহস্পতি। এতদিন কর্কটে নীচ ভাবে অবস্থান করছিল মঙ্গল। কর্কট ছেড়ে মঙ্গল সিংহে গেলে মঙ্গল ও বৃহস্পতির যুতি শুভ প্রভাব ফেলবে কোনও কোনও রাশিতে। কেরিয়ার ও আর্থিক পরিস্থিতিতে উন্নতি করতে পারবেন এই সব রাশির জাতকরা। জেনে নিন জ্যোতিষ গণনা অনুসারে গুরু-মঙ্গলের যুতিতে ভাগ্য খুলবে কাদের।
- কর্কট রাশি
১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের যুতি শুভ ও লাভজনক হবে কর্কট রাশির জাতকদের জন্য। মঙ্গল ছেড়ে গেলে উন্নতি করার সুযোগ পাবেন এই রাশির জাতকরা। কর্কট রাশির দ্বিতীয় ঘর, অর্থাৎ সম্পদের ঘরে মঙ্গল ও বৃহস্পতির যুতি হবে। এর ফলে আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে এই রাশির জাতকদের। নিজের পরিশ্রমের সুফল পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নত করার সুযোগ পাবেন। সব কাজেই ভাগ্য আপনার পাশে থাকবে। - তুলা রাশি
বৃহস্পতি ও মঙ্গলের জোট গঠনে মনের সব ইচ্ছে পূরণ হবে তুলা রাশির জাতকদের। এই সময় আয় বাড়িয়ে নিতে পারবেন অনেকটাই। আর্থিক পরিস্থিতি উন্নত করার সুযোগ পাবেন। চাকরিজীবীরা কেরিয়ারে উন্নতি করতে পারবেন। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসাতেও মুনাফা অর্জন করবেন। বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির দশম ঘরে মঙ্গল ও বৃহস্পতির যুতি গঠন হবে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। ফলে এই যুতিতে চোখে পড়ার মতো উন্নতি করতে পারবেন বৃশ্চিকের জাতকরা। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের সামনে নতুন চাকরি পাওয়ার সোনালি সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা সাফল্য পাবেন।
