www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 29, 2026 11:56 pm

এক আশ্চর্য কান্ড। এমন কান্ড সাধারণত দেখা যায় না - যা দেখা গেলো থাইল্যান্ডে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়।

এ এক আশ্চর্য কান্ড। এমন কান্ড সাধারণত দেখা যায় না – যা দেখা গেলো থাইল্যান্ডে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। প্রাথমিক পর্বে এক সুন্দরী ঝলমলে পোশাকে মঞ্চে ক্যাটওয়াকের পর বক্তব্য রাখছিলেন। সেই সময় আচমকা তাঁর ‘নকল দাঁত’ খুলে পড়ল। তড়িঘড়ি মুখে হাতচাপা দিয়ে পরিস্থিতি সামাল দেন তিনি। এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। প্রশ্ন হল, সত্যিই কি নকল দাঁত খুলে পড়েছিল ওই তরুণীর? ঘটনাটি মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতার। কামোলওয়ান চানাগো নামের ওই তরুণী প্রাথমিক পর্বে মাইকের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছিলেন। সামনে ছিল অসংখ্য় দর্শক এবং সুন্দরী প্রতিযোগিতার বিচারকরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কথার মাঝখানে কিছু একটা দাঁত থেকে খসে পড়ছে, যা তাড়াতাড়ি সামলে নেন তরুণী।

আসলে দাঁত নয়, দাঁতের উপরে লাগানো ‘ভিনিয়ার্স’ খুলে পড়ছিল। ভিনিয়ার্স কী? এটি এক ধরনের লেয়ার যা দাঁতের উপরে লাগানো হয়। দাঁতের ময়লা এবং অন্য অসঙ্গতি ঢেকে দেয় ভিনিয়ার্স। মডেল, অভিনেতারা দাঁতের সৌন্দর্য বাড়াতে এটি ব্যবহার করেন।
একদিকে যেমন, সুন্দরী প্রতিযোগিতার মাঝপথে ‘ভিনিয়ার্স’ খুলে পড়ায় হাসির রোল উঠেছে নেটপাড়ায়, অন্যদিকে তরুণী কামোলওয়ান চানাগোর উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন নেটাগরিকরা। কথা বলার ফাঁকে ভিনিয়ার্স খুলে পড়তেই এক সেকেন্ডের জন্য পিছন ফিরে তা ঠিক করে নেন চানাগো।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *