www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 15, 2026 1:15 pm

জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর বিখ্যাত হলেও আরাধনার আদি ক্ষেত্র কৃষ্ণনগর, নবদ্বীপধামও কম জনপ্রিয় নয়

জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর বিখ্যাত হলেও আরাধনার আদি ক্ষেত্র কৃষ্ণনগর, নবদ্বীপধামও কম জনপ্রিয় নয়। সেখানে বিখ্যাত দেবী ‘বুড়িমা’। জগদ্ধাত্রী পুজোয় বিশালাকার সাজানো ‘বুড়িমা’র মূর্তিতে পুজো দিতে ঢল নামে পুণ্যার্থীদের। সারাবছর অবশ্য মূর্তি থাকে না। তখন বেদিতে মাথা ছুঁইয়েই পূজা নিবেদন করেন সকলে। এবার সেই ভক্তদের জন্য বড়সড় সুখবর শোনাল ‘বুড়িমা’ মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে সারাবছর ‘বুড়িমা’র চরণে পুজো দিতে পারবেন তাঁরা। এতকাল ‘বুড়িমা’র মন্দিরে সারাবছর স্রেফ বেদি রাখা হতো। সেখানেই ভক্তরা পুজো দিতেন। বেদিতে মাথা ছুঁইয়ে আশীর্বাদ গ্রহণ করতে হতো। এবার মন্দিরে স্থাপিত হচ্ছে অষ্টধাতুর চরণদ্বয়। জানা যাচ্ছে, প্রায় ২০ কেজি ওজনের ওই চরণদ্বয় অষ্টধাতু দিয়ে তৈরি। কাঁসার থালায় স্থাপিত আগামী ১৮ নভেম্বর বাৎসরিক পুজোয় তার উদ্বোধন হবে।

তারপর থেকে পুণ্যার্থীরা যেদিন খুশি সেদিন এখানে পুজো দিতে পারবেন। সকাল-সন্ধ্যা দু’বেলা চরণে নিয়মিত পুজো চলবে। কেন এই বদল? মন্দির কমিটির সদস্যদের বক্তব্য, সারাবছর মায়ের বিরাটাকার মূর্তি না থাকলেও ভক্তরা আসেন পুজো দিতে। বেদিতে প্রণাম করেন। মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। তাই কোটি কোটি ভক্তের কথা মাথায় রেখে নতুন করে ‘বুড়িমা’র চরণ স্থাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ নভেম্বরের পর থেকে বুড়িমার মন্দিরে গেলে এই চরণে পুজো দেওয়া যাবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *