www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 7, 2026 5:00 am

জলেশ্বর শিবমন্দির ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত একটি শিবমন্দির।[১] মন্দিরটি কালারাহাঙ্গা গ্রামের দক্ষিণাংশে অবস্থিত যা পাতিয়া থেকে ২.০০ কিলোমিটার এবং চুয়াডাঙ্গাগড় থেকে ৬ কিলোমিটার দক্ষিণে ভুবনেশ্বরের উত্তরাংশে অবস্থিত

জলেশ্বর শিবমন্দির ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত একটি শিবমন্দির।[১] মন্দিরটি কালারাহাঙ্গা গ্রামের দক্ষিণাংশে অবস্থিত যা পাতিয়া থেকে ২.০০ কিলোমিটার এবং চুয়াডাঙ্গাগড় থেকে ৬ কিলোমিটার দক্ষিণে ভুবনেশ্বরের উত্তরাংশে অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবতা বৃত্তাকার যোনিপিঠের উপর অধিষ্ঠিত শিবলিঙ্গ। কিংবদন্তি অনুযায়ী রাজা চুয়াডাঙ্গাগদা লিঙ্গরাজের একনিষ্ঠ পূজারী ছিলেন। তিনি প্রতিদিন লিঙ্গরাজ মন্দিরে যেতেন। কিন্তু বর্ষা মৌসুমে প্রতিদিন লিঙ্গরাজ মন্দিরে যাওয়া সম্ভব হতো না। তাই দেবতা তাকে স্বপ্নাদেশ করেন পার্শ্ববর্তী পদ্ম পুকুরের মাঝখানে মন্দির নির্মাণের যেখানে তিনি জলাশয়ী রূপে অবস্থান করেন। দেবতার ইচ্ছাপূরণে তিনি জলেশ্বর পুকুরের পশ্চিমপাড়ে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। পূজা অর্চনা এবং অন্যান্য কার্যক্রমের জন্য রাহাঙ্গা শাসনের ব্রাহ্মণ ও অন্যান্য সেবায়েতদের জন্য রাজা জমি প্রদান করেন। স্থানটি কালারাহাঙ্গা নামে পরিচিত।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি কেশরী শাসক পদ্ম কেশরী নির্মাণ করেন কিন্ত সোমবংশের বংশলতিকা সেটা নিশ্চিত করে না। শিববিবাহ, শিবরাত্রি, জন্মাষ্টমী, দোলপূর্ণিমা, শীতলাষষ্ঠী, চন্দন যাত্রা, পিণ্ডদান, ধনু মকর ইত্যাদি অনুষ্ঠান এখানে পালিত হয়। বিভিন্ন সামাজিক আচার যেমন বিবাহ উৎসব, মুন্ডানাক্রিয়া ও বাগদান ইত্যাদির আয়োজন করা হয় এখানে। একটি বড় দেয়াল দিয়ে মন্দির চত্বরের চতুর্পাশ ঘেরা। দেয়ালের বাইরে পূর্বদিকে জলেশ্বর পুকুর, উত্তর ও দক্ষিণে ধানক্ষেত এবং পশ্চিম দিকে রাস্তা। পাশের নিচু ধানক্ষেতের অবস্থানের কারণে ধারণা করা হয় একসময় মন্দিরটি চারদিক থেকে পানিতে ঘেরা ছিলো যা স্থানীয় কিংবদন্তিকে সমর্থন করে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *