জনসংখ্যার নিরিখে বিশ্বের অন্যতম দুটি ধৰ্মীয় সম্প্রদায় হলো ইসলাম ও খ্রিস্টান। নিয়ম মেনেই এদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে দ্রুত হরে এগিয়ে চলেছে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা। পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে, ইসলাম ও খ্রিস্টান- দুই ধর্মের জনসংখ্য়াই বৃদ্ধি পাচ্ছে, তবে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে দ্রুত হারে বাড়ছে। আগামী ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের সবথেকে বড় ধর্মে পরিণত হবে। গত ২৫ বছর ধরে ধর্মীয় জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে পিউ রিসার্চ সেন্টার স্টাডির গবেষণায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মুসলিমদের মধ্যে জন্মহার বেশি হওয়ার কারণেই দ্রুত হারে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়ছে। এছাড়া ধর্মান্তকরণ ও ধর্মীয় পরিচিতিতে পরিবর্তনও ভূমিকা পালন করছে।
পিউ-র জনসংখ্য়াতত্ত্ববিদ কনরাড হ্যাকেট বলেছেন, “এর কারণ হল শিশুরা”। ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের জন্মহার ছিল ৩.১ শিশু। সেখানেই খ্রিস্টান মহিলাদের মধ্যে জন্মহার হল ২.৫ শিশু। অন্য মহিলাদের মধ্যে গড় জন্মহার ছিল ১.৬ শিশু, যা প্রতি প্রজন্ম প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ২.১ সীমা নীচে। পিউ-র পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে ২.২৭ বিলিয়ন বা ২২৭ কোটি খ্রিস্টান জনসংখ্যা ছিল। বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ২.০২ বিলিয়ন অর্থাৎ ২০২ কোটি। আগামী ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়ে ২.৫৭ বিলিয়ন অর্থাৎ ২৫৭ কোটি হয়ে যাবে। সেখানেই খ্রিস্টান জনসংখ্যা হবে ২৫২ কোটি বা ২.৫২ বিলিয়ন।যদি এই ধারাই বজায় থাকে, তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে ৩.৬ বিলিয়ন অর্থাৎ ৩৬০ কোটি মুসলিম থাকবে। খ্রিস্টানদের সংখ্যা হবে ৩ বিলিয়ন অর্থাৎ ৩০০ কোটি।
