www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 19, 2026 12:09 pm

কলকাতায় শুরু হয়ে গেছে ৩৪তম আন্তর্জাতিক ‘কঠিন চীবর দানোৎসব’

কলকাতায় শুরু হয়ে গেছে ৩৪তম আন্তর্জাতিক ‘কঠিন চীবর দানোৎসব’। কলকাতায় বসে এবার বৌদ্ধ ধর্মের প্রাচীন ঐতিহ্য পালন। চিনার পার্কের তেঘরিয়ায় ১৮ নভেম্বর পালিত হতে চলেছে ৩৪তম আন্তর্জাতিক কঠিন চীবর দান উৎসব ও শান্তি সম্মেলন-২০২৬ (Kathina Chivara Dana 2026)। ত্যাগের মহিমা আর সংযমের বার্তা নিয়ে বসল এই মিলনমেলা। দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথি পা রাখবেন এই অনুষ্ঠানে। বৌদ্ধ ধর্মে কঠিন চীবর দানের গুরুত্ব অপরিসীম। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত টানা তিন মাস চলে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস। এই সময়ে তাঁরা নিজেদের নিয়োজিত রাখেন ধ্যান, সাধনা ও কঠিন আত্মসংযমে। বর্ষাবাস শেষ হওয়ার পর ভিক্ষুসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই পবিত্র চীবর দান করা হয়।

আয়োজক সিদ্ধার্থ ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার মিশন। সংস্থার সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো জানান, এই দানে রয়েছে কড়া নিয়ম। ব্যক্তিগতভাবে নয়, এই বস্ত্র উৎসর্গ করা হয় পুরো ভিক্ষুসংঘের উদ্দেশে। ত্রিপিটকের বিনয় বিধি মেনে তৈরি হয় এই বিশেষ গেরুয়া বস্ত্র। বুধবার সকাল থেকেই সেজে উঠবে তেঘরিয়ায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীকিশোর ভট্টাচার্য করবেন অনুষ্ঠানটির উদ্বোধন। সভাপতিত্ব করবেন উপসংঘরাজ ভদন্ত সত্যানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে থাকছেন ‘ওয়ার্ল্ড অ্যালায়েন্স অফ বুদ্ধিস্ট’-এর আন্তর্জাতিক সভাপতি ড. পর্নচাই পালাওয়াধাম্মা পিনায়াপুং।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *