www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 17, 2026 10:52 am

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান সংগীত পরিচালক বিশাল দাদলানি গত বেশ কিছু বছর ধরে নিজের নাস্তিক পরিচয় নিয়ে যথেষ্ট খোলামেলা

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান সংগীত পরিচালক বিশাল দাদলানি গত বেশ কিছু বছর ধরে নিজের নাস্তিক পরিচয় নিয়ে যথেষ্ট খোলামেলা। কিন্তু একসময় যে তিনি ভীষণ রকম ধর্মপ্রাণ এক মানুষ ছিলেন, সে কথা হয়তো অনেকেই জানেন না। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির জনপ্রিয় ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ এসে নিজের জীবনের এমন কিছু অতীত অধ্যায় ও অজানা গল্প শেয়ার করেছেন, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। কেন তিনি ২৩ বছর বয়সে হঠাৎ মাথা মুণ্ডন করেছিলেন কিংবা পরিবারে মদ্যপানের পরিবেশ থাকা সত্ত্বেও কেন তিনি সারাজীবন তা থেকে দূরে রইলেন—সে সব নিয়েই খোলামেলা আড্ডা দিয়েছেন সুরকার।শো চলাকালীন অঙ্গদ বেদি যখন বিশালকে তাঁর অতীতে লম্বা চুল রাখার দিনগুলির কথা এবং হঠাৎ ন্যাড়া হওয়ার পেছনের আসল রহস্য জিজ্ঞাসা করেন, তখন স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরে যান ৫৩ বছর বয়সি এই সুরকার। বিশাল জানান, বহু বছর আগে তাঁর চুল বেশ লম্বাই ছিল। কিন্তু জীবনের এক মোড়ে এসে, মাত্র ২৩ বছর বয়সে তিনি আচমকাই সব চুল কামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।

সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে বিশাল বলেন, “সে সময় আমি ভীষণ ধর্মীয় এক মানুষ ছিলাম। একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎই আমার মনে তীব্র তাগিদ এল যে তিরুপতিতে গিয়ে মাথা মুণ্ডন করাতে হবে। সেখানে গিয়ে চুল কামানোর পর আমি তখনই শপথ নিয়েছিলাম যে আর কখনও চুল বড় করব না।” শুধু মুখে বলেই ক্ষান্ত হননি, ওই শোয়ে নিজের সেই সুদীর্ঘ চুলের একটি পুরনো ছবিও নেহা ও অঙ্গদকে দেখান তিনি।মাথা মুণ্ডন করার পর আর চুল না বাড়ানোর এমন আকস্মিক hসিদ্ধান্তের পেছনের সঠিক যুক্তি বা কারণ কী ছিল? নেহার এমন প্রশ্নের জবাবে বিশাল সকালেই স্পষ্ট জানিয়ে দেন যে, এর পেছনে কোনও যৌক্তিক কারণ তিনিও খুঁজে পাননি। তিনি বলেন, “আমি নিজেও জানি না কেন এসব করি। ঠিক যে কারণে আমি মদ ছুঁই না, এটা অনেকটা সেইরকম ব্যাপার।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *