স্বপ্ন দেখতে কে না ভালোবাসে? এমন সব স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি যা আদতে অলীক কল্পনা বলে মনে হয়। কিন্তু সত্যিই কি তা অর্থহীন? স্বপ্নশাস্ত্র অন্তত তেমনটা মনে করে না। প্রাচীন এই শাস্ত্রমতে, প্রতিটি স্বপ্নেরই আলাদা প্রতীকী অর্থ থাকে। আমাদের অবচেতন মন স্বপ্নের মধ্য দিয়ে আসন্ন শুভ বা অশুভ ঘটনার আগাম সঙ্কেত দিয়ে থাকে। এর মধ্যে আবার বাস্তু সংক্রান্ত স্বপ্ন অত্যন্ত অর্থবহ। স্বপ্নে নতুন, সুন্দর কিংবা জীর্ণ ও ভাঙা বাড়ি দেখার প্রভাব ব্যক্তিজীবনে কী হতে পারে তা কি জানা আছে?
স্বপ্নে যদি হঠাৎ নিজেকে একটি সুন্দর, নতুন কিংবা ঝলমলে সাজানো বাড়িতে দেখতে পান, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এটি জীবনে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
যদি দেখেন নতুন কোনও বাড়ি তৈরি হচ্ছে, তবে অলস বসে থাকার দিন শেষ। এই ধরণের স্বপ্ন জীবনের মোড় ঘুরে যাওয়ার সঙ্কেত বয়ে আনে।
সব স্বপ্ন অবশ্য স্বস্তি আনে না। স্বপ্নে বারবার কোনও জীর্ণ বা পুরনো বাড়ি ভেসে উঠলে তা মোটেও শুভ নয়। এটি মূলত অতীত কিংবা পুরোনো জটিলতার পুনরাবৃত্তির দিকে ইঙ্গিত করে। এমন দৃশ্য দেখার অর্থ হল, হাতছাড়া হতে পারে পৈতৃক সম্পত্তি। পুরনো কোনও বিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফলে এই সময়ে মানসিক সতর্কতা এবং ধৈর্য বজায় রাখা জরুরি। স্বপ্নে আস্ত বাড়ি ভেঙে পড়তে দেখা কিংবা ধ্বংসস্তূপের সাক্ষী থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র বলছে, এটি বড় ধরনের আর্থিক ক্ষতির আগাম পূর্বাভাস। এর পাশাপাশি জীবনে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং পারিবারিক সম্পর্কে কলহ দেখা দেওয়ার ঝুঁকি থাকে।
