www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 29, 2026 12:03 pm

কালীপুজো (Kali Puja) মানেই আলোর উৎসব, অন্ধকারের বিনাশ। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর রেশ কাটতে না কাটতেই সবার বাড়িতে শুরু হয়ে গিয়েছে দীপাবলির প্রস্তুতি

কালীপুজো (Kali Puja) মানেই আলোর উৎসব, অন্ধকারের বিনাশ। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর রেশ কাটতে না কাটতেই সবার বাড়িতে শুরু হয়ে গিয়েছে দীপাবলির প্রস্তুতি। উৎসবের আনন্দ তো আছেই, কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে বেশ কিছু জরুরি কথা। বাস্তুবিদের মতে, এই সময়ে ঘরে এমন কিছু জিনিস রাখা একদম উচিত নয়, যা অমঙ্গল ডেকে আনতে পারে। উৎসবের আগে ঘর পরিষ্কার করার সময় কোন কোন দিকে নজর দেওয়া জরুরি, তা জেনে নিন।

  • কালীপুজো (Kali Puja) মানেই আলোর উৎসব, অন্ধকারের বিনাশ। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর রেশ কাটতে না কাটতেই সবার বাড়িতে শুরু হয়ে গিয়েছে দীপাবলির প্রস্তুতি। উৎসবের আনন্দ তো আছেই, কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে বেশ কিছু জরুরি কথা। বাস্তুবিদের মতে, এই সময়ে ঘরে এমন কিছু জিনিস রাখা একদম উচিত নয়, যা অমঙ্গল ডেকে আনতে পারে। উৎসবের আগে ঘর পরিষ্কার করার সময় কোন কোন দিকে নজর দেওয়া জরুরি, তা জেনে নিন।
  • অনেকেরই অভ্যাস আছে পুরনো জুতো বা বিশাল মাপের বাক্সে অদরকারি জিনিস জমিয়ে রাখার। বাস্তুবিদের মতে, এই কাজটা কখনও করা উচিত নয়। মনে করা হয়, এতে মানুষের অলসতা বাড়ে। ফলে কাজে মন বসে না। তাই অব্যবহৃত জুতো বা ভাঙা আসবাবপত্র থাকলে, তা হয় সারানোর ব্যবস্থা করুন, না হলে বাড়ি থেকে চিরতরে বিদায় করুন।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাড়ির সদর দরজা। প্রচলিত বিশ্বাস ও বাস্তু নিয়ম অনুযায়ী, দীপাবলির রাতে এই দরজা দিয়েই শুভ শক্তি ঘরে প্রবেশ করে। তাই সদর দরজায় যদি কোনও ভাঙাচোরা বা সমস্যা থাকে, তা দ্রুত সারিয়ে ফেলুন। দরজায় যেন কোনও খুঁত না থাকে।
  • আরও একটা জিনিস প্রায়ই এড়িয়ে যাওয়া হয়। সেটা হল আয়না। বাড়িতে ভাঙা বা চিড় ধরা আয়না কিংবা কাচের জিনিস রাখা অত্যন্ত অশুভ। বাস্তুবিদের মতে, এটা ঘরের নেতিবাচক শক্তি হু হু করে বাড়িয়ে দেয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *