www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 28, 2026 8:42 pm

প্রেম' হিতাহিত মানে না। কোনো যুক্তিও মানে না। তার ফলে প্রেমের কারণে কখনো কখনো ঘটে যায় দুর্বিসহ ঘটনা।

‘প্রেম’ হিতাহিত মানে না। কোনো যুক্তিও মানে না। তার ফলে প্রেমের কারণে কখনো কখনো ঘটে যায় দুর্বিসহ ঘটনা।
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, প্রেমিকার সঙ্গেই মান অভিমানের পালা চলছিল। রাগে, দুঃখে গোটা গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দেন তিনি। কিন্তু কারণ কী? কেন প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল? জানা গেছে, তাঁর প্রেমিকার ফোনটি ব্যস্ত ছিল। একাধিকবার ফোন করেও প্রেমিকার সাড়া পাননি। সেই রাগের গোটা গ্রামবাসীদের শাস্তি দিলেন তিনি! ভিডিওতে দেখা গেছে, ইলেক্ট্রিক পোলে একা একটাই উঠে যান যুবক। হাতে ছিল তার কাটার মেশিন। ইলেক্ট্রিক পোলে উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছিলেন তিনি। এর জেরে গোটা গ্রাম অন্ধকারে ডুবে যায়।

একাধিকবার ফোন করার পরেও প্রেমিকার সাড়া না পাওয়ায়, মাথা ঠান্ডা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার বদলে, হতাশায় গ্রামবাসীদের শাস্তি দিলেন তিনি। প্রেমিকার উপর রাগের চোটে গোটা গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দিলেন। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা)। কিন্তু ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছেন দেখে। কেউ কেউ মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, ‘আমি জীবনে অনেক প্রেমিককেই দেখেছি। কিন্তু প্রেমে অন্ধ, পাগল হয়ে এমন পাগলামি করতে আগে কখনও কাউকে দেখিনি।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *