www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 14, 2026 3:23 pm

এমন ভয়ঙ্কর ভিডিও দেখে স্তম্ভিত হয়ে গেছে নাগরিক মহল। তারা ভাবতেও পারে নি এটাও সম্ভব! ২০ ফুট লম্বা অজগরটি কখনও হয়ে উঠল স্লিপ, কখনও বা দোলনায় পরিণত হল।

এমন ভয়ঙ্কর ভিডিও দেখে স্তম্ভিত হয়ে গেছে নাগরিক মহল। তারা ভাবতেও পারে নি এটাও সম্ভব! ২০ ফুট লম্বা অজগরটি কখনও হয়ে উঠল স্লিপ, কখনও বা দোলনায় পরিণত হল। এভাবেই অতিকায় সরীসৃপটিকে নিয়ে আনন্দে মেতে উঠছিল ছোটরা। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক ভয় ধরানো ভিডিও। ভয় ধরানো কারণ, বালক-বালিকারা মজা পেলেও যারা ওই ভিডিও দেখেছেন, তাদের মনে হচ্ছিল যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে মর্মান্তিক ঘটনা। নেক্সটা নামের একটি এক্স হ্য়ান্ডেলে আপলোড করা হয়েছে ওই দুঃসাহসিক ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে, গ্রামীণ এলাকায় জমির ঢালে শুয়ে রয়েছে প্রায় ২০ ফুট লম্বা রেটিকুলেটেড পাইথন বা জালিকাযুক্ত অজগরটি। খেলাচ্ছলে তার পিঠে পিছলে নামছে তিন শিশু। ভয়ংকর প্রাণীটিকে খেলনার মতো করে ব্যবহার করছিল তারা। এমনকী সেটি এক সময় দোলনা হয়ে ওঠে। দু’এক সময় সাপটি মুখ তুলে পিছন ঘুরে ওই কাণ্ড পরখও করছিল। এরপরেই কী মর্মান্তিক কাণ্ড ঘটবে?

অজগর বিষাক্ত নয়। কিন্তু এত বড় চেহারার সাপের পেশির শক্তি অ্যানাকোন্ডার মতোই ভয়ানক। চাইলেই পেঁচিয়ে ধরে গিলে খেতে পারত ওই শিশুদের। ঘটনাস্থলে বড়দেরও দেখা গিয়েছে। ছোটদের নিরাপদে সরিয়ে আনা বা বিশাল সাপটিকে তাড়িয়ে দেওয়ার কোনও চেষ্টাই করেননি তাঁরা। বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেন। উপস্থিত অনেকে আবার স্মার্টফোনে গোটা ঘটনা রেকর্ড করছিলেন। কচিকাঁচাদের সরিয়ে আনা কিংবা সাপটিকে তাড়িয়ে দেওয়ার কোনও চেষ্টাই করেননি তাঁরা। গোটা ঘটনা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা একাংশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *