তারপর যা হবার তাই হলো। কনভয় থামলো। নিরাপত্তা রক্ষিরা সেই যুবককে গ্রেফতার করে নিয়ে গেলো বেলুড় থানায়। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়েও দিলো। আর জানা গেলো এরই মধ্যে তিনি খামে ভরা একটি চিঠি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম মিলন মাইতি। তাঁর বাড়ি লিলুয়ার চামরাইলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৃহস্পতিবার দুপুরে বেলুড় মঠে আসেন। বেলুড় মঠ থেকে বেরোনোর সময় তাঁর গাড়ির সামনে চলে আসেন মিলন। এর পরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ওই যুবককে সরিয়ে দেন। যুবককে আটক করে থানায় নিয়ে যায় বালি থানার পুলিশ। থানায় আটক করে কিছুক্ষন জিজ্ঞাসাবাদের পর যুবককে ছেড়ে দেওয়া হয়। ওই যুবক অবশ্য সংবাদমাধ্যমের সামনে কোনও মুখ খুলতে চাননি।
পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক জমিজমা সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বহুদিন প্রশাসনের বিভিন্নস্তরে জানিয়েছেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় অবশেষে এদিন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার কথা একটি চিঠিতে লিখে তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী অবশ্য গাড়ির ভিতর থেকে চিঠিটি নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন বেলুড় থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে লেখেন, “আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় পুজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দ মহারাজের চরণে বিজয়ার প্রণাম নিবেদন করে তাঁর আশীর্বাদ ও শুভকামনা লাভ করার সৌভাগ্য হল। মঠের আধিকারিক মহারাজদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মঠের এই পবিত্র পরিবেশে মহারাজদের সান্নিধ্য লাভ আমার কাছে এক পরম প্রাপ্তি। তাঁদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমার আগামিদিনের পথচলার পাথেয়।”
