www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 6, 2026 1:56 pm

ঠিক সময় মতো গাড়িটা দাঁড় করাতে পেরেছিলেন চালক। তা নাহলে মহা বিপদ ঘটতো

ঠিক সময় মতো গাড়িটা দাঁড় করাতে পেরেছিলেন চালক। তা নাহলে মহা বিপদ ঘটতো। মাঝপথে থমকে দাঁড়িয়ে ট্রেন। সজোরে হর্ন বাজিয়ে চলেছেন লোকো পাইলট। তবে যাকে উদ্দেশ্য করে চালক হর্ন বাজাচ্ছেন তার কোনও ভ্রূক্ষেপ নেই। রাজকীয় মেজাজে রেললাইনে ঠায় দাঁড়িয়ে। ভাবখানা এমন যেন, ‘যেতে নাহি দিব’। অগত্যা আর কী, লাইন পরিষ্কার করতে যাত্রীবোঝাই ট্রেন থেকে নেমে পড়লেন খোদ চালক। যাত্রাপথের ‘অবাঞ্ছিত অতিথি’ মহিষ তাড়িয়ে অবশেষে রওনা করালেন ট্রেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দৃশ্য। ট্রেনের ধাক্কায় অবলা প্রাণীর মৃত্যু দেশে নতুন কিছু নয়। এহেন দুর্ঘটনায় মানুষের মৃত্যু সামনে এলেও অবলা প্রাণীর মৃত্যুর কোনও হিসেব রাখে না সরকার। সেখানে লোকো পাইলটের এই মানবিক ছবি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একপাল মহিষ মনের আনন্দে রেললাইনের উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আসন্ন বিপদ সম্পর্কে বিন্দুমাত্র ভাবিত নয় তারা। দূর থেকে এই দৃশ্য দেখে সতর্ক হয়ে যান চালক। ট্রেনের গতি কমিয়ে বার বার হর্ন দিতে থাকেন। তবে মহিষগুলির তাতে কোনও ভ্রূক্ষেপ দেখা যায়নি। এই অবস্থায় বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রীদের বিরক্তি সত্ত্বেও দ্রুত ট্রেন থেকে নেমে ছুটে যান চালক। লাইন থেকে মহিষ তাড়ানোর পর উঠে আসেন ট্রেনে। ফের চলতে শুরু করে ট্রেনটি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *