www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 15, 2026 11:29 pm

হঠাৎ যদি আপনার ব্যাংকে একবারে ১০ কোটি টাকা ঢুকে যায়, তাহলে আপনার কি হতে পারে?

হঠাৎ যদি আপনার ব্যাংকে একবারে ১০ কোটি টাকা ঢুকে যায়, তাহলে আপনার কি হতে পারে? দেখুন কি হলো! দেবগঞ্জ ভাল্লগে গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম রিতা। তিনি নিজের শ্বশুরবাড়িতেই থাকেন। স্বামী পেশায় কৃষক। কৃষিকাজের মাধ্যমেই তাঁরা দিনযাপন করেন। কয়েকদিন আগে রিতা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে নিকটবর্তী ব্রাঞ্চে যান। কিন্তু গিয়ে দেখেন ব্রাঞ্চ বন্ধ। এরপর টাকা তুলতে তিনি একটি এটিএম-এ যান। এটিএমে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স দেখতেই আশ্চর্য হয়ে যান তিনি। দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি রিতা। অন্য একটি এটিএম-এ গিয়ে ফের নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন তিনি। সেখানেও একই ছবি দেখা যায়। এরপরই তিনি এটিএম স্ক্রিনের একটি ভিডিও তোলেন। ইতিমধ্যেই সেটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

কিন্তু এত টাকা দেখেও লোভে পা দেননি রিতা। পরদিন তিনি সোজা চলে যান ব্রাঞ্চে। সেখানে ব্যাঙ্ক ম্যানেজারকে গোটা বিষয়টি তিনি জানান। তদন্তের পর জানা যায়, ব্যাঙ্কের ত্রুটির জেরেই এত টাকা রিতার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চলে যায়। জানা গিয়েছে, সমস্ত টাকাই রিতা ফিরিয়ে দিয়েছেন। যুবতীর সততায় মুগ্ধ পরিবার, পাড়া-প্রতিবেশী থেকে ব্যাঙ্ক কর্মীরাও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *