www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 16, 2026 11:13 am

জ্যোতিষ ও বস্তুর নির্দেশ মেনে চললে জীবন হবে শান্তির ও সুখের।

জ্যোতিষ ও বস্তুর নির্দেশ মেনে চললে জীবন হবে শান্তির ও সুখের। জীবন থেকে দূর হবে নেগেটিভ পাওয়ার। হিন্দু শাস্ত্রে ঘরের নারী বা কন্যাদের ‘লক্ষ্মীস্বরূপা’ বলা হয়। তাই সমাজে নারীদের স্থান অত্যন্ত সম্মানজনক। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গৃহিণীদের কিছু বিশেষ কাজের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। মনে করা হয়, ঘরের মহিলারা যদি নির্দিষ্ট কিছু ভুল করেন, তবে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই গৃহ ত্যাগ করেন। সব সময় মহিলাদের যে কাজগুলো এড়িয়ে চলা উচিত বলেই জ্যোতিষ নির্দেশ দিয়েছে –

  • পারিবারিক গোপনীয়তা রক্ষা: বলা হয়, ঘরের কথা পরকে জানাতে নেই। যে মহিলারা সংসারের অভ্যন্তরীণ বা গোপন বিষয় বাইরের মানুষের কাছে প্রকাশ করেন, তাঁদের সংসারে সুখ-শান্তি দীর্ঘস্থায়ী হয় না। পারিবারিক মর্যদা রক্ষায় গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি।
  • সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া: শাস্ত্রীয় মান্যতা অনুযায়ী, সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যায় ঘরে ঝাড়ু দেওয়া অশুভ। মনে করা হয়, এই সময়ে ঘর পরিষ্কার করলে অলক্ষ্মী প্রবেশ করে এবং দেবী লক্ষ্মী বিদায় নেন, যার ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে।
  • উৎসব ও ব্রতের দিনে পরিচ্ছন্নতা: বিশেষ কোনো ব্রত বা উৎসবের দিনে ঘর নোংরা রাখা অনুচিত। পাশাপাশি এই দিনগুলোতে আমিষ বা তামসিক আহার ও আচরণ থেকে বিরত থাকা প্রয়োজন। গৃহিণীদের এই বিষয়ে বিশেষ নজর দেওয়া উচিত।
  • গুরুজনদের সম্মান: যে বাড়িতে পুত্রবধূ বা মহিলারা তাঁদের শ্বশুর-শাশুড়ি ও গুরুজনদের সম্মান করেন না, সেখানে মা লক্ষ্মী কখনোই অবস্থান করেন না। বড়দের প্রতি অশ্রদ্ধা সেই পরিবারে দুঃখ ও দারিদ্র্য ডেকে আনে।
  • অপ্রয়োজনীয় ব্যয়: কথায় বলে, ‘লক্ষ্মী চঞ্চলা’। তাই অর্থের সঠিক ব্যবহার এবং সঞ্চয় অত্যন্ত প্রয়োজন। যে সংসারে মহিলারা অপ্রয়োজনীয় কাজে অর্থ অপচয় করেন, সেখানে লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। মিতব্যয়িতা ও সঠিক পরিকল্পনা সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *