www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 26, 2026 11:16 am

আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির বছরের শ্রেষ্ট ধৰ্মীয়-সামাজিক উৎসব দুর্গাপূজা।

আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির বছরের শ্রেষ্ট ধৰ্মীয়-সামাজিক উৎসব দুর্গাপূজা। আপামর বাঙালি দুর্গা প্রতিমা দর্শনের জন্য প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যে রাজ্য পরিবহন দপ্তর জানিয়ে দিলো তারা বাসে ও ট্রামে প্রতিমা দর্শন করবে। জন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, জলপথেও থাকছে ঠাকুর দেখার সুযোগ। এখানেই শেষ নয়, এবার জানা গেল, ট্রামে চেপেও কলকাতার একাধিক বড় মণ্ডপ ঘুরে দেখতে পারবেন। তার জন্য বিশেষ রুটে চালানো হবে এসি ট্রাম। কোন কোন পুজো মণ্ডপে যেতে পারবেন, তাও জানানো হয়েছে। এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার, সেখান থেকে গড়িয়াহাট হয়ে ফের এসপ্ল্যানেড, এই রুটে ট্রাম চলবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ১০টায় যাত্রা শুরু হবে। কাশীবোস লেন, হাতিবাগান সর্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া এবং সিংহী পার্কের পুজো দেখানো হবে। ভাড়া জনপ্রতি ৮০০ টাকা।

উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানোর জন্য সপ্তমী, অষ্টমী ও নবমীতে এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে সকাল ৮টায় ভলভো এসি বাস ছাড়বে। শহরতলির বাসিন্দাদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ৮টায় বারাসাত কলোনি মোড় থেকে ভলভো এসি বাস কলকাতার উদ্দেশে রওনা দেবে। কলকাতার জনপ্রিয় বারোয়ারি পুজোগুলির জন্য সপ্তমী ও নবমীতে এসপ্ল্যানেড এবং বারাসাত থেকে সকাল ৯টায় বিশেষ বাস ছাড়বে। শহরতলি থেকে কলকাতার বারোয়ারি পুজো দেখার জন্য বিশেষ সিএনজি বাসও চালানো হবে। হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো এবং ডানলপ মোড় থেকে সকাল ৯টা ১৫ মিনিটে বাস ছাড়বে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *