www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 8, 2026 5:53 pm

নিজের স্বার্থে ট্রাম্প যখন যেমন খুশি মন্তব্য করেন। ভারতকে নিয়েও তিনি নানা ধরনের মন্তব্য করেছেন

নিজের স্বার্থে ট্রাম্প যখন যেমন খুশি মন্তব্য করেন। ভারতকে নিয়েও তিনি নানা ধরনের মন্তব্য করেছেন। বৃহস্পতিবারই ভারতকে ‘নরকের দ্বার’ বলে আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অপমানজনক এই মন্তব্যকে ভালো ভাবে নেয়নি দিল্লি। এই অবস্থায় ঢোক গিললেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারতের প্রশংসা করে তিনি বললেন, দেশটির নেতৃত্বে তাঁর একজন ‘খুব ভালো বন্ধু’ রয়েছেন।

একটি পডকাস্টে ট্রাম্পকে প্রশ্ন করা হয় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রদানের ইস্যুটি নিয়ে। সেখানেই বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, “ভারত, চিন বা অন্যান্য হেল হোল থেকে সকলে আসে, নবম মাসে আমেরিকায় সন্তানের জন্ম দেয়, সেই সন্তান সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিক হয়ে যায়। তারপর সেই সন্তানের গোটা পরিবার আমেরিকার নাগরিক হয়ে যায়।” এখানেই শেষ নয়, মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়দের নাম না করে ‘গ্যাংস্টার’ বলেও তোপ দেগেছেন ট্রাম্প। ট্রাম্পের বৈষম্যমূলক কুরুচিকর এই মন্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে যায় গোটা বিশ্বে। প্রশ্ন ওঠে ‘বন্ধুরাষ্ট্র’ ভারত সম্পর্কে কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন ট্রাম্প! অস্বস্তিতে পড়ে এই ইস্যুতে মুখ খোলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিষয়টিকে কার্যত এড়িয়ে যাওয়ার ঢঙে রণধীর বলেন, ‘এই সংক্রান্ত কিছু রিপোর্ট আমাদের নজরে এসেছে। এই বিতর্ককে এখানেই শেষ করছি আমরা।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *