www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 13, 2026 5:40 am

সংঘর্ষবিরতির জলাঞ্জলী। “আজ রাতে ভয়ংকর হামলা হবে ইরানে,” বৃহস্পতিবার প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংঘর্ষবিরতির জলাঞ্জলী। “আজ রাতে ভয়ংকর হামলা হবে ইরানে,” বৃহস্পতিবার প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দু’রাতেও মোজতবা খামেনেইর দেশে হামলা চালায় মার্কিন সেনা। এদিন ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, “আজ রাতে ইরানে বড়সড় হামলা চালাবে আমেরিকা। যাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান-বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, মায় আক্রমণাত্মক সক্ষমতার সিংহভাগ ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।” বুধ রাতেও ‘ইটের বদলা পাথর’-এর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দেন, এবার হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলিকে ধ্বংস করা হবে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার নিশ্চিত করে, তারা ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে “আত্মরক্ষামূলক অতিরিক্ত হামলা” চালিয়েছে।

এই নিয়ে টানা দ্বিতীয় দিন ইরানে সামরিক অভিযান চালাল পেন্টগন। বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন, এবার খর্গ দ্বীপের দখল নেবে আমেরিকা। উল্লেখ্য, খর্গ দ্বীপ হল ইরানের অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্র। এখানেই উৎপাদিত হয় দেশটির অশোধিত তেলের নব্বই শতাংশ। এই বিষয়ে ট্রাম্পের মন্তব্য, “অদূর ভবিষ্যতের কোনও এক পর্যায়ে আমরা খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল-অবকাঠামো কেন্দ্রগুলির নিয়ন্ত্রণ নেব। ওদের তেল ও গ্যাসের পূর্ণ কর্তৃত্ব নেব আমরা, ঠিক যেমনটা ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছি। যা ভেনেজুয়েলা ও আমেরিকা উভয় দেশের জন্যই ফলপ্রদ হয়েছে।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *