www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 24, 2026 11:32 pm

'পেঁচা' লক্ষ্মীর বাহন। তাই পেঁচাকে শুভ মনে করা হয়। হ্যাঁ, পেঁচা সত্যিই হিন্দু ধর্মের কাছে খুবই শুভ। বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে পেঁচার মূর্তি রাখলে তা বাস্তু ত্রুটি দূর করে।

‘পেঁচা’ লক্ষ্মীর বাহন। তাই পেঁচাকে শুভ মনে করা হয়। হ্যাঁ, পেঁচা সত্যিই হিন্দু ধর্মের কাছে খুবই শুভ। বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে পেঁচার মূর্তি রাখলে তা বাস্তু ত্রুটি দূর করে। দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। বাড়িতে পেঁচার মূর্তি রাখা শুভ হলেও, যদি সঠিক নিয়ম মেনে রাখেন তবেই তা ভাল, না হলে নয়। নিয়ম না মানলে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। পারিবারিক অশান্তিও হতে পারে।

অনেক সময় সন্ধ্যায় হঠাৎ ঘরে পেঁচা ঢুকে পরে। যদি তা লক্ষ্মী পেঁচা হয় তাহলে তাকে কখনো তাড়িয়ে দেবেন না। লক্ষ্মী পেঁচা না হলেও সেই রাত্রে তাকে আপনি জোর করে তাড়াবেন না। ও নিজে থেকে যখন যাবে তখনই যেতে দেবেন। এবার প্রশ্ন আপনি কোনো পেঁচার মূর্তি কিনে এনে বাড়িতে কোথায় রাখবেন? বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির উত্তর পশ্চিম দিকে পেঁচার মূর্তি রাখা অত্যন্ত শুভ। তবে এই দিকে বাড়ির মূল প্রবেশ দ্বার হলে সেই দিকে মুখ করে না রাখাই ভাল। অন্যথায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক নিয়ম মেনে পেঁচার মূর্তি রাখলে জীবনে সফলতা আসবে, আর্থিক দিকে উন্নতি হবে। বাস্তুশাস্ত্রে মনে করা হয়, পেঁচার মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *