www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 21, 2026 5:42 am

আমরা সকলেই সংসারে শান্তির পথ খোঁজার চেষ্টা করি

আমরা সকলেই সংসারে শান্তির পথ খোঁজার চেষ্টা করি। শান্তি পাওয়াই মানুষের জীবনের মূল লক্ষ্য। বাস্তুশাস্ত্র জানাচ্ছে প্রত্যেক শনিবার কয়েকটি জিনিস মেনে চললে সংসারে শান্তি থাকবে। বাস্তুশাস্ত্রের মতে –

  • কালো জুতো ভুল করেও শনিবার বাড়িতে আনবেন না। তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে সংসারে।
  • শনিবার ভুল করেও ছুরি, কাঁচির মতো ধারালো সামগ্রী ভুলেও কিনবেন না। তার ফলে সংসারে অশান্তি হতে পারে। পরিবারের লোকজনের দ্বন্দ্ব হতে পারে। ঘনিষ্ঠ কেউ দুর্ঘটনার শিকারও হতে পারেন।
  • কালো পোশাক পছন্দ করেন অনেকেই। তা সে মহিলা হোন কিংবা পুরুষ। যতই পছন্দ করুন না কেন, শনিবার ভুল করেও কালো পোশাক কিনবেন না। কারণ, তা অকারণে দুঃখকে ডেকে আনার মতো।
  • শনিবার নুন কেনা মোটেও উচিত নয়। তাতে সংসারে অশান্তি হতে পারে। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।
  • পরিবারের সুখসমৃদ্ধি চাইলে ভুলেও শনিবার ঝাঁটা কিনবেন না। তাতে লক্ষ্মীকে নাকি অপমান করা হয়।
  • সরষের তেল ছাড়া গৃহস্থ বাড়ি চলতে পারে না। তবে ভুলেও শনিবার সরষের তেল কিনবেন না। কাউকে দেওয়াও উচিত নয়। তাতে পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়তে পারেন।
  • শনিবার ভুল করেও কালো কালি কিনবেন না। কিংবা কোনও চুক্তিপত্রে স্বাক্ষরেও কালো কালি ব্যবহার করবেন না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *