www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 12, 2026 9:18 am

বাড়িতে কালো পিঁপড়ে দেখতে পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ। বাস্তু মতে কালো পিঁপড়েরা সমৃদ্ধি ও পজিটিভ শক্তির ধারক

বাড়িতে কালো পিঁপড়ে দেখতে পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ। বাস্তু মতে কালো পিঁপড়েরা সমৃদ্ধি ও পজিটিভ শক্তির ধারক। পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে বের হতে দেখলে তা বিদেশ ভ্রমণ বা বড় কোনও আর্থিক লাভের পূর্বাভাস দেয়।আপনার রান্নাঘরে চাল বা অন্য কোনও শস্যের পাত্রে কি পিঁপড়ে হয়েছে? বাস্তুশাস্ত্রে একে পরম সৌভাগ্যের চিহ্ন মনে করা হয়। এর অর্থ হলো শীঘ্রই আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনার আর্থিক অভাব দূর হবে। সাধারণত লাল পিঁপড়েকে অশুভ মনে করা হলেও এর একটি পজিটিভ দিক রয়েছে। যদি দেখা যায় লাল পিঁপড়েরা মুখে ডিম নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, তবে বুঝতে হবে আপনার বাড়ি থেকে অশুভ বা নেগেটিভ শক্তি বিদায় নিচ্ছে।

দেয়াল বেয়ে পিঁপড়েদের উপরের দিকে উঠতে দেখছেন? বাস্তু মতে এটি আপনার কর্মজীবনে উন্নতির ইঙ্গিত। এই দৃশ্য ঘরে সুখ, শান্তি এবং পদমর্যাদা বৃদ্ধির বার্তা বয়ে আনে যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য নিশ্চিত করে। পিঁপড়েরা যদি দেয়াল বা কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতে শুরু করে, তবে সাবধান হওয়া প্রয়োজন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি জীবনে আসন্ন কোনো বাধা বা নেতিবাচক পরিস্থিতির লক্ষণ হতে পারে। এমন ক্ষেত্রে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন বাস্তুবিদরা। বাড়ির ছাদ থেকে পিঁপড়ে বের হতে দেখা গেলে খুশি হন। এটি কেবল সম্পদ বৃদ্ধির চিহ্নই নয়, বরং এর সঙ্গে পারিবারিক সুখ জড়িয়ে রয়েছে। বিশেষ করে দাম্পত্য জীবন ও সন্তান-সংক্রান্ত বিষয়ে উন্নতির খবর পেতে পারেন বলে জানাচ্ছেন বাস্তুবিদরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *