www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 14, 2026 3:55 pm

খুব স্বাভাবিক ঘটনা নয়। তবে কখনো যে দেখা যায় না তা নয়।

খুব স্বাভাবিক ঘটনা নয়। তবে কখনো যে দেখা যায় না তা নয়। হ্যাঁ, দেখা যায়, তবে তা সিনেমাতে। রাস্তার ধারে দাঁড় করানো ছিল একটি ট্রাক। ঢালু জমির কারণে সেটি হঠাৎই গড়িয়ে ব্যস্ত রাস্তার দিকে এগোতে থাকে। যে কোনও মুহূর্ত দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু বিষয়টি দেখা মাত্র ঠান্ডা মাথায় দ্রুত পদক্ষেপ করেন ওই তরুণী। এক লাফে ট্রাকে উঠে ব্রেক কষে দাঁড় করান সেটিকে। ভাইরাল হয়েছে এই ভিডিও। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) নেটিজেনর কুর্নিশ জানাচ্ছেন মুকুটহীন রানিকে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে একটি ট্রাক এবং একটি জেসিবি। ট্রাকের দরজা খোলা। ভিতরে চালক নেই। হঠাৎ ট্রাকটি নিজে থেকেই চলতে শুরু করে। রাস্তার দিকে এগোচ্ছিল সেটি। ঘটনাস্থলে ছিলেন তরুণী। তিনি ট্রাক ও জেসিবির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রাকটিকে বিপজ্জনক ভাবে এগিয়ে যেতে দেখে লাফিয়ে ওঠেন গাড়ির চালকের আসনে। দ্রুত হ্যান্ড ব্রেক কষে দাঁড় করান সেটিকে। এর ফলে ট্রাকটি রাস্তার উঠলেও দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *