www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 8, 2026 11:13 am

দীপাবলির আলোর উৎসবে সমস্ত কালিমা দূর করাই আমাদের লক্ষ্য।

দীপাবলির আলোর উৎসবে সমস্ত কালিমা দূর করাই আমাদের লক্ষ্য। এবার অযোধ্যায় সরযূর তীর ভরে উঠলো ৩০ লক্ষ প্রদীপে। শুধু আলো আর আলো। একদিকে মাটির প্রদীপের পেলবতা, অন্যদিকে ঝাঁ চকচকে আধুনিক আলোকসজ্জার রোশনাই। বাড়তি পাওনা ড্রোনের মাধ্যমে ভগবান শ্রীরামের জীবনের বিভিন্ন মুহূর্ত ফুটিয়ে তোলা। দশম দীপোৎসবে ফের বিশ্বরেকর্ড গড়ল রাম জন্মভূমি অযোধ্যা। চারদিকে প্রদীপের আলো, রঙিন সাজসজ্জা আর উৎসবের আনন্দ যেন অন্য মাত্রায় পৌঁছে দিল ‘রামনগরী’র ভূত চতুর্দশীর রাতকে। এ বারের দশম দীপোৎসব উপলক্ষে ৩০ লক্ষেরও বেশি মাটির প্রদীপে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যাকে। যা গিনেস বুকের হিসাবে বিশ্বরেকর্ড। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মসনদে বসার পর প্রতি বছরই দীপাবলির আগে অযোধ্যায় এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এর নাম ‘দীপোৎসব’। প্রতিবছরই কোনও না কোনও রেকর্ড ভাঙে অযোধ্যা। এবার একযোগে ৩০ লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়ল রামের শহর।

দীপোৎসব উপলক্ষে সরযূ নদীর তীরে ৫৬টি ঘাটে ৩০ লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়। প্রদীপের আলোয় সেজে উঠেছে ঘাটগুলি। ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে অযোধ্যা ধামে। একসঙ্গে ৩০ লক্ষ প্রদীপ জ্বালানোটা বিশ্ব রেকর্ড। পাখির চোখের ক্যামেরায় সেই অপরূপ দৃশ্য দেখল গোটা বিশ্ব।এই প্রদীপ প্রজ্জ্বলনের কাজটা মোটেই সহজ ছিল না। এদিন সকাল থেকে প্রায় ৩৫ হাজার স্বেচ্ছাসেবক কাজটা করেছেন। সকাল থেকেই শুরু হয় প্রদীপে তেল ভরা এবং সলতে বসানোর কাজ। ঘাটের বিভিন্ন অংশে সারি সারি করে সাজানো হয় মাটির প্রদীপ। সব প্রদীপ একসঙ্গে জ্বলে উঠতেই গোটা অযোধ্যা নগরী যেন মায়ায় ভরে যায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *