www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 29, 2026 10:22 am

ধর্মপ্রাণ হিন্দুদের কাছে কিন্নর এক মহান ধর্মস্থান

ধর্মপ্রাণ হিন্দুদের কাছে কিন্নর এক মহান ধর্মস্থান। বছরের পর বছর মানুষ কিন্নরের জন্য অপেক্ষা করে। শিব দর্শনের জন্য শুরু হয়ে গেলো কিন্নর যাত্রা। শ্রাবণ মানেই শিবের মাস। দীর্ঘ প্রতীক্ষার পর দেবাদিদেব শিবের অন্যতম মহিমাম্বিত ধাম কিন্নর কৈলাসের দরজা খুলছে ভক্তদের জন্য। দুর্গম পথ, হিমবাহ আর পাথরের প্রাকৃতিক বাধা পেরিয়ে এ বার শিবদর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের কিন্নর কৈলাস যাত্রা। প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে শুরু হওয়া এই তীর্থযাত্রাকে কেন্দ্র করে হিমালয়ের পাহাড়ি অঞ্চলে এখন সাজসাজ রব। প্রকৃতির
খামখেয়ালিপনার কথা মাথায় রেখে এ বছর যাত্রার সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ জুলাই থেকে যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও, রুটে গ্লেসিয়ার ও ভূমিধসের ঝুঁকির কারণে তা পিছিয়ে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে এই যাত্রা।

তবে আবহাওয়া অনুকূল না থাকলে যে কোনও সময় সুরক্ষার স্বার্থে স্থগিত করা হতে পারে ট্রেকিং। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবে প্রতিদিন মাত্র ৩৭৫ জন পুণ্যার্থীকে যাত্রার অনুমতি দেওয়া হবে। এর মধ্যে ১৭৫ জন অনলাইনে (https://hpkinnaur.nic.in/) এবং ১২৫ জন অফলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। বাকি ৭৫টি আসন বরাদ্দ থাকছে অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটরদের জন্য। ২৮ জুলাই সকাল ১০টা থেকে অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে। অন্যদিকে, অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ভক্তদের ৩০ জুলাই সকাল ৬টার মধ্যে তাংলিং গ্রামের রেজিস্ট্রেশন ক্যাম্পে পৌঁছতে হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *