www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 8, 2026 10:31 am

নানা পাটেকের মানেই একটা বিশেষ স্টাইল। সেই স্টাইল অনুকরণ করার অনেকেই ব্যর্থ চেষ্টা করেছেন

নানা পাটেকের মানেই একটা বিশেষ স্টাইল। সেই স্টাইল অনুকরণ করার অনেকেই ব্যর্থ চেষ্টা করেছেন। আর্ট ফিল্ম থেকে কমারশিয়াল ফিল্ম – সর্বত্র অবাধ বিচরণ ছিল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। হিন্দি ও মারাঠি ভাষায় একাধিক সিনেমা করেছেন তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। গোয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভোর ৫ টা বেজে ২০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় গোয়ার ডোনা পাওলার এক বেসরকারি হাসপাতালে। তবে পথেই মৃত্যু হয় তাঁর। আচমকা অভিনেতার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া বলিউডে। রেখে গেলেন অঙ্গার, পরিন্দা, ক্রান্তিবীরের মতো একাধিক কালজয়ী ছবি। তাঁর মরদেহ নিয়ে আসা হচ্ছে মুম্বইতে। ১৯৭৮ সালে ‘গমন’ ছবি থেকে সিনেমার যাত্রা শুরু। তারপর থেকে একের পর এক দুর্ধর্ষ ছবি করে গিয়েছেন। তিনবার জাতীয় পুরষ্কার পেয়েছেন এই অভিনেতা। ১৯৮৯ সালে পরিন্দা ছবিতে ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর’-এর জন্য জাতীয় পুরস্কার পান, এরপর ক্রান্তি ছবির জন্য ‘বেস্ট অ্যাক্টর’ ক্যাটাগরিতে ১৯৯৯ সালে পুরস্কার পান। তৃতীয় বার পুরস্কার আসে ১৯৯৭ সালে।

‘অগ্নিসাক্ষী’ ছবির জন্য ‘বেস্ট অ্যাক্টর’ ক্যাটেগরিতে পুরস্কার পান তিনি। এর পাশাপাশি অসংখ্য ছবি করেছেন তিনি। রাজু বানগেয়া জেন্টলম্যান, অপরহণ, এমনকী, ‘ওয়েলকাম’ ছবির সিরিজও মন জয় করেছে দর্শকদের। ২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার। আচমকা তাঁর এই ভাবে চলে যাওয়া, মেনে নেওয়া শক্ত সকলের কাছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *