www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 21, 2026 8:36 am

গত সপ্তাহ থেকে কথা চলছে যে প্রধানমন্ত্রী সামনের সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রীসভার কিছু পরিবর্তন করবে।

গত সপ্তাহ থেকে কথা চলছে যে প্রধানমন্ত্রী সামনের সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রীসভার কিছু পরিবর্তন করবে। সূত্রের খবর বাংলার ২জন প্রতিমন্ত্রী থাকার পরেও সম্ভবত এবার একজন পূর্ণ মন্ত্রী পেতে চলেছে। ২০২৯ সালের দিকে তাকিয়ে কি বাংলা থেকে কোনও পূর্ণ মন্ত্রী বাছাই করা হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও।
এর আগে বুধবার রাতে নিজের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সম্পাদক বিএল সন্তোষের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবারই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারসের বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রকভিত্তিক কাজের পারফর্মেন্সের রিপোর্ট কার্ড নিয়েছেন প্রধানমন্ত্রী।

এই বৈঠকের পরদিনই অসম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল কি সময়ের অপেক্ষা? রাজ্য থেকে মন্ত্রী হবেন কে বা কারা, সেই বিষয়েই কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী? এই প্রশ্ন উঠছে। যেহেতু এইবার প্রথম বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। স্বাভাবিকভাবেই রাজ্যের গুরুত্ব বেড়েছে। বর্তমানে দুইজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আসন্ন ২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তাতেই জল্পনা শুরু হয়েছে যে এবার কি পূর্ণাঙ্গ মন্ত্রী বাছাই করা হবে বাংলা থেকে?

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *