www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 8, 2026 12:51 am

এক ধরনের বিষধর সামুদ্রিক সাপের দেখা মিলেছে মন্দারমণির সৈকতে।

এক ধরনের বিষধর সামুদ্রিক সাপের দেখা মিলেছে মন্দারমণির সৈকতে। অনেকেই তা ক্যামেরা বন্দি করেছেন। উপরটা কালো। পেটের অংশ উজ্জ্বল হলুদ। লেজের দিকটা নৌকার বৈঠার মতো চ্যাপটা। ইয়েলো বেলিড সি স্নেক! পৃথিবীর অন্যতম বিষধর সামুদ্রিক সাপ। যার বিষের কোনও অ্যান্টিভেনাম হয় না বাংলায়। সম্প্রতি পূর্ব মেদিনীপুর ঘুরতে গিয়ে তা-ই মোবাইল ক্যামেরাবন্দি করেছেন হাওড়ার বাসিন্দা শোভন রায়। হাওড়ার বাসিন্দা শোভনবাবু পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরে। গত রবিবার মন্দারমণির বালুতটে হাঁটতে হাঁটতে তিনিই প্রথম দেখতে পান এই সাপটিকে। নিজেও জানতেন না সাপটির পরিচয়। সমাজমাধ্যমে লিখেছেন, ‘নিরীহ সামুদ্রিক প্রাণী..’, ভিডিও শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল। কমেন্ট বক্সে সকলেই লিখেছেন, ‘নিরীহ কোথায়! এটা তো ইয়েলো বেলিড সি স্নেক। ভয়ংকর বিষাক্ত সাপ।’

সত্যিটা জানতে পেরে আতঙ্কিত শোভনবাবু। বলছেন, ‘ভাগ্যিস দূর থেকে দেখেছি। কাছে এগোইনি।’ কেন এই সাপকে নিয়ে এত আতঙ্ক? সর্প বিশেষজ্ঞ ডা. বিশাল সাঁতরা জানিয়েছেন, ভারতবর্ষের কোনও কোম্পানি এই সাপের বিষের অ্যান্টিভেনাম তৈরি করে না। দেশের বাইরে থাইল্যান্ডের রেডক্রস সোসাইটি এর অ্যান্টিভেনাম তৈরি করে। ডা. বিশাল সাঁতরা জানিয়েছেন, এই সাপের বিষ আদতে একটা ডেডলি কম্বিনেশন। কীরকম? মায়োটক্সিক এবং নিউরোটক্সিক দুইই ক্ষমতা আছে তার। ইয়েলো বেলিড স্নেক কামড়ের পর ফুসফুসের ডায়াফ্রাম আস্তে আস্তে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *