www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 31, 2026 10:57 am

বছরের অন্যতম সুন্দর উৎসব হল রাখিবন্ধন। ভাই আর বোনের ভালোবাসার এই দিনটার জন্য সবাই পুরো বছর ধরে পথ চেয়ে বসে থাকেন

বছরের অন্যতম সুন্দর উৎসব হল রাখিবন্ধন। ভাই আর বোনের ভালোবাসার এই দিনটার জন্য সবাই পুরো বছর ধরে পথ চেয়ে বসে থাকেন। কিন্তু ২০২৬ সালের রাখিবন্ধন শুধুই ভালোবাসার উৎসব হয়ে থাকছে না, এর সঙ্গে জুড়ে গিয়েছে মহাকাশের এক বিরল ঘটনাও! আগামী ২৮ অগাস্ট, শুক্রবার দেশজুড়ে পালিত হবে রাখিবন্ধন। ঠিক ওই দিনেই আকাশে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। খবরটা ছড়িয়ে পড়তেই ভাই-বোনদের মনে দানা বাঁধছে একরাশ উদ্বেগ। গ্রহণের দিনে কি ভাইকে রাখি বাঁধা ঠিক হবে? পুজো-আচ্চা কি বন্ধ রাখতে হবে? নাকি গ্রহণের জেরে উৎসবে পড়বে অশুভ ছায়া? মনের মধ্যে এসব প্রশ্ন আসা খুব স্বাভাবিক। মহাকাশবিজ্ঞান আর জ্যোতিষ শাস্ত্রের হিসেব বলছে, ২৮ অগাস্টের এই চন্দ্রগ্রহণটি সাধারণ কোনও গ্রহণ নয়। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ, যা প্রায় ৫ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলবে। ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৬টা ৫২ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে দুপুর ১২টা ৩২ মিনিটে। এই দীর্ঘ সময়ে পৃথিবীর ছায়ায় চাঁদের একটা অংশ পুরোপুরি ঢেকে যাবে।

ফলে চাঁদের রঙ বদলে কখনও তামাটে, আবার কখনও একদম লালচে হয়ে উঠবে। চলতি ভাষায় একেই বলা হয় ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ। জ্যোতিষীদের মতে, আকাশমণ্ডলে যখন এই তোলপাড় চলবে, তখন চন্দ্রদেবের অবস্থান থাকবে কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে। এখানেই রয়েছে আসল চমক! ভারতীয় বোনদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারত থেকে একেবারেই দেখা যাবে না। এটি মূল দেখা যাবে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরের আশেপাশের দেশগুলো থেকে। হিন্দু ধর্মে আর জ্যোতিষশাস্ত্রে একটা স্পষ্ট নিয়ম রয়েছে, গ্রহণ যদি খালি চোখে নিজের দেশ থেকে দেখা না যায়, তবে তার কোনো ‘সূতক কাল’ (Sutak Kaal) বা অশুভ প্রভাব সেই দেশে প্রযোজ্য হয় না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *