www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 13, 2026 9:21 am

রথের দিন বহু পুজো মন্ডপে শুরু হয়ে গেছে খুঁটি পুজো। ওই দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর উৎসব।

রথের দিন বহু পুজো মন্ডপে শুরু হয়ে গেছে খুঁটি পুজো। ওই দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর উৎসব। আর মাত্র ২ মাস পরেই মহালয়া। শুরু হয়ে যাবে দেবীপক্ষ। ২০২৬ সালের মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি ২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। এই দিনে অমাবস্যা তিথি থাকে, যা হিন্দু মতে শ্রাদ্ধ ও তর্পণের জন্য শ্রেষ্ঠ সময়। এদিন সর্বপিতৃ অমাবস্যা। যা ৯ অক্টোবর, ২০২৬, রাত ৯টা ৩৫ মিনিট থেকেই অমাবস্যা শুরু হয়ে যাবে, যা শেষ হবে ১০ অক্টোবর, ২০২৬, রাত ৯টা ১৯ মিনিটে। যদিও মহালয়ার ভোররাত থেকেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের জন্য ভিড় বাড়তে থাকে। ১০ অক্টোবর কুতুপ মুহূর্ত শুরু সকাল ১১.৪৫ থেকে দুপুর ১২টা ৩১ পর্যন্ত আর রোহিণী মুহূর্ত থাকবে দুপুর ১২.৩১ থেকে দুপুর ০১.১৮ মিনিট পর্যন্ত। সকাল ১১:২৪ মিনিট থেকে দুপুর ১:৫৬ মিনিট পর্যন্ত (অপরাহ্ন ও কুতুপ কাল তর্পণের জন্য সবচেয়ে শুভ)।

মহালয়া শব্দের অর্থ ‘মহান আলয়’ বা ‘মহান আশ্রয়’। হিন্দু পুরাণ মতে, এদিন দেবী দুর্গা কৈলাস থেকে পিতৃগৃহে আগমন করেন। তাই মহালয়া মানেই মায়ের আগমন। পাশাপাশি এদিন পিতৃপক্ষ শেষ হয়। যাঁরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, তাঁরা মহালয়ার দিন সকালেই সেটা সেরে নেন। ১১ অক্টোবর থেকে মাতৃপক্ষের শুরু হয়ে যাবে। মহালয়ার দিন মা দুর্গার চক্ষুদানের রীতিও রয়েছে। আমিষ খাবার খাবেন না— এদিন নিরামিষ খাওয়াই রীতি
বড় কোনও কেনাকাটা করবেন না— এটা পিতৃপক্ষের শেষ দিন, শুভকাজ নিষিদ্ধ
কারও সঙ্গে ঝগড়া করবেন না— এদিন মনে শান্তি বজায় রাখুন চুল কাটবেন না বা নখ কাটবেন না— এদিন শরীর নিয়ে অশুভ কাজ এড়িয়ে চলুন

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *