www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 26, 2026 4:53 pm

এমন দুঃখের ঘটনায় সম্পূর্ণ ভাঙে পড়েছেন রাজস্থানের এক কৃষক। তারপরে ঘটে গেলো ভয়ঙ্কর ঘটনা

এমন দুঃখের ঘটনায় সম্পূর্ণ ভাঙে পড়েছেন রাজস্থানের এক কৃষক। তারপরে ঘটে গেলো ভয়ঙ্কর ঘটনা। প্রবীণ কৃষকের নাম মাঙ্গিলাল মেঘওয়াল। তিনি রাজস্থানের বারমেঢ়ের বালোত্রা জেলার পাঁচপদ্রা গ্রামের বাসিন্দা। বছর খানেক আগে একটি জমি বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন। ওই টাকা দিয়ে একটি বাড়ি বানাবেন বলে পরিকল্পনা করেছিলেন। তাঁর আশঙ্কা ছিল, টাকার কথা জানতে পারলে পরিবারের লোকেরা ব্যয় করে ফেলবে। এমনকী চুরিও হতে পারে। এরপরই টাকা লুকিয়ে রাখার পরিকল্পনা করেন মাঙ্গিলাল। সেই মতো পলিথিন ব্যাগে ভরে গোপনে চাষের জমিতে পুঁতে রেখেছিলেন জমি বিক্রির পাঁচ লক্ষ টাকা। যদিও মদের নেশায় আশক্ত কৃষক কিছুদিনের মধ্যে ভুলে যান কৃষিজমির ঠিক কোথায় টাকা পুঁতেছিলেন তিনি। তারপর?

বেশ কিছুদিন ধরে প্রায় ১০ বিঘা জমি জুড়ে খোঁড়খুঁড়ি করেও টাকা খুঁজে পাননি মাঙ্গিলাল। একপ্রকার বাধ্য হয়েই পরিবারকে সব কথা খুলে বলেন তিনি। তাঁরাও খোঁজাখুঁজি শুরু করেন। তাতেও লাভ হয়নি। এক সময় হাল ছেড়ে দিয়েছিলেন বৃদ্ধ কৃষক এবং তাঁর পরিবারের লোকেরা। সম্প্রতি বৃষ্টির পর চাষের জমিতে ট্রাক্টর চালাতেই ম্যাজিক ঘটে! মাটির নিচ থেকে উঠে আসে পলিথিনের ব্যাগ ভর্তি টাকার থলি। বলা বাহুল্য, ব্যাগ পেয়ে বেজায় খুশি হয়েছিলেন মাঙ্গিলাল এবং তাঁর পরিবারের লোকেরা। কিন্তু সে-গুড়ে-বালি! ব্যাগ খুলতেই দেখা যায় নষ্ট হয়ে গিয়েছে ৫০০ টাকার নোটের বান্ডিল। নোটগুলি কেটে কুচি কুচি করেছে উইপোকা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *