www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 4, 2026 11:08 pm

পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্যামি

২০২২ সালের ৩০ ডিসেম্বর। প্রথম আমরা সামনে আনি প্রাক্তন বিধায়ক খোকন দাসের স্নেহধন্য বাপী বোস ও তাঁর নিয়ন্ত্রিত সবুজ সংঘ ক্লাব পরিচালিত মা ছিন্নমস্তা মন্দিরের দুর্নীতির কথা। https://www.machinnamasta.in/irregularities-in-chinnamasta-mandir-burdwan-sparks-tension/

আমরা machinnamasta.in একটি ধর্মীয় আধ্যত্মিক খবরের চ্যানেল। রাজনৈতিক খবর বা নিত্যদিন ঘটে যাওয়া খবর নিয়ে তেমন একটা

উতসাহিত নই। কিন্তু মা ছিন্নমস্তাকে কেন্দ্র করে খোকন দাসকে সামনে রেখে বাপী বোস ও তাঁর অনুগামীরা যে অনৈতিক কাজ শুরু করেছিল , সেটা আমাদের সমানে আনা প্রয়োজন বলেই মনে করেছিলাম। মা ছিন্নমস্তা এতদিনে মুখ তুলে তাকিয়েছেন.

কিন্তু সেই খবর প্রকাশিত করতে গিয়ে খোকন দায়ের তাণ্ডবের মুখে পড়তে হয়েছিল। আজ সেই কথা তুলে ধরতেই এই খবর।

৩০ ডিসেম্বর, ২০২২ খবর প্রকাশ করার পরেই শুরু হয়ে বাপী বোসের অস্রাব্য গালিগালাজ ফোন। ফরমান জারি হয় যাতে মায়ের মন্ডিরে আমরা পা না রাখতে পারি। সেখানেই শেষ নয়। এর মোকাবিলায় খোকন দাস, নারুগোপাল ভকত ও বাপী বোসেরা মিলিত হয় কীভাবে আমাদের কণ্ঠরোধ করা যায় তার পরিকল্পনা তৈরি করতে। ৩১ ডিসেম্বর রাতে নারু গোপালের নতুন ফ্ল্যাট কম্প্লেকসে বৈঠক হয়.

পরের দিনই খোকন দাসের ফোনের ততপর হয়ে ওঠেন জেলার পুলিশ সুপার। এসপির নির্দেশে সাইবার থানা তলব করে আমাকে। একাধিক অপিসার ঘিরে ধরে চাপ সৃষ্ট করতে থাকেন খবর প্রত্যাহার করে নিতে। চাপের মুখে বাধ্য হয়েছিলাম।

খবর প্ত্যাহার করেছিলমাল, কিন্তু মা ছিন্নমস্তার কাছে মিনতি করেছিলাম একদিন এই দম্ভের পতন ঘটাতে, শাস্তি দিতে যারা দুর্নীতি করেও খোকনের ছত্রছায়ায় থেকে ঘুরে বেড়াচ্ছে তাদের।

আজ হয়তো সেই দিন। মায়ের রোষে ক্ষমতার দম্ভ চূর্ণ হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *