www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 19, 2026 11:02 am

সিনেমায় এমন দৃশ্য দেখা গেলেও বাস্তবে এমন নজির বিশেষ নেই। তাই এমন দৃশ্য দেখে চমকে যাওয়া স্বাভাবিক। হয়েছেও তাই

সিনেমায় এমন দৃশ্য দেখা গেলেও বাস্তবে এমন নজির বিশেষ নেই। তাই এমন দৃশ্য দেখে চমকে যাওয়া স্বাভাবিক। হয়েছেও তাই। ছোট্ট ডিঙিতে বসে রয়েছেন এক মৎস্যজীবী। আচমকাই তাঁর মুখ পেঁচিয়ে ধরল এক অক্টোপাস! এমনই এক ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। তবে ভালো ব্যাপার হল, শেষপর্যন্ত আটপেয়ের ‘মরণগ্রাস’-এর হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছিলেন ওই মৎস্যজীবী। ভিডিওর শেষে ওই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নেটপাড়ার বাসিন্দারা। ঠিক কী দেখা গিয়েছে ওই ভিডিওয়? ভিডিওর শুরুতে দেখা যায় অক্টোপাসটি মৎস্যজীবীর মুখ পেঁচিয়ে রেখেছে। আপ্রাণ চেষ্টা করেও নিজেকে প্রাণীটির হাত থেকে রক্ষা করতে পারছেন না ওই ব্যক্তি। শেষে বুদ্ধি করে তিনি একটি লোহার দণ্ড দিয়ে সেটিকে আঘাত করতে থাকেন। তাতেও প্রাথমিক ভাবে কোনও কাজ হয়নি। তবে হাল না ছেড়ে উপর্যুপরি আঘাত করতেই থাকেন তিনি। শেষে দণ্ডটি রেখে ফের হাত দিয়ে অক্টোপাসটিকে সরানোর চেষ্টা করতেই মেলে সাফল্য।

তবে সম্ভবত আগের ওই আঘাতগুলির ফলেই শেষে হার মানল প্রাণীটি। তাকে জলেই ফিরিয়ে দেন ওই মৎস্যজীবী। পরে তিনি জানিয়েছেন, ‘‘আমি অক্টোপাসটিকে ধরতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। প্রাণীটা আমার মুখটা প্রায় খুবলে নিচ্ছিল।” উল্লেখ্য, কোনও তল বা পৃষ্ঠকে আঁকড়ে ধরার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে অক্টোপাসের। এদের চোষকগুলো অত্যন্ত শক্তিশালী ও সংবেদনশীল। প্রতিটি চোষক কোনও তলের সঙ্গে শক্তভাবে আটকে যেতে পারে। একই সঙ্গে প্রাণীটির নমনীয় শরীর ও বিকেন্দ্রীভূত স্নায়ুতন্ত্রের জন্য সে তার অঙ্গ-প্রত্যঙ্গ পরিচালনা করতে পারে অনায়াসে। ভাইরাল ভিডিওটির প্রাণীটি ফিলিপিন্সের বাসিন্দা। উপকূলীয় জলরাশি ও প্রবাল প্রাচীরে ঘেরা ওই ভূখণ্ডে নানা প্রজাতির অক্টোপাস দেখা যায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *