www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 14, 2026 1:28 pm

সামান্যেই অসমান্য! বাউল দর্শনের এই আপ্তবাক্যকে বাস্তব জীবনে প্রয়োগ করে স্বপ্নপূরণ করলেন তেলেঙ্গানার এক প্রৌঢ়।

সামান্যেই অসমান্য! বাউল দর্শনের এই আপ্তবাক্যকে বাস্তব জীবনে প্রয়োগ করে স্বপ্নপূরণ করলেন তেলেঙ্গানার এক প্রৌঢ়। তিন বছরের বেশি সময় ধরে তিলে তিলে জমানো দশ টাকার কয়েন দিয়ে কিনে ফেললেন ১ লক্ষ ২৩ হাজার টাকা দামের হন্ডা অ্যাকটিভা স্কুটি।
দক্ষিণের রাজ্যের মাঞ্চারিয়াল জেলায় বাড়ি ৫১ বছরের বি রবি জোসেফের। রোজকার সবজিবাজার, মুদি দোকানের কেনাকাটার পর ফেরত আসা অর্থ থেকে প্রতিদিন দশ টাকার কয়েন ‘লক্ষ্মীর ভাঁড়ে’ ফেলতেন তিনি। এভাবেই ১২ হাজার ৩০০ টি দশ টাকার কয়েন জমিয়ে ফেলেন জোসেফ। যার মোট মূল্য ১ লক্ষ ২৩ হাজার। জমানো অর্থ দিয়ে বাইকই কিনবেন, এমনটাও ভাবেননি তিনি। বরং ভেবেছিলেন এমন কিছু কিনবেন, যা পরিবারের কাজে লাগবে।

জোসেফের আগেও একটি বাইক ছিল। যদিও সেটিতে সমস্যা দেখা দেয়। ঠিক মতো কাজ করছিল না। সেই কারণেই বাইক কিনবেন বলেই সিদ্ধান্ত নেন তিনি। এরপর দিন পনেরো আগে হন্ডার একটি শোরুমের সঙ্গে যোগাযোগ করেন, বারো হাজার তিনশোটি কয়েন তারা নিতে রাজি কিনা তা জিজ্ঞেস করেন। শোরুমের ম্যানেজার রাজি হওয়ায় দশ টাকার কয়েনে দিয়ে ১ লক্ষ ২৩ হাজার টাকার বিনিময়ে হন্ডা অ্যাক্টিভা স্কুটার কেনেন জোসেফ। এভাবেই তিলে তিলে জমানো পয়সায় স্বপ্নপূরণ করলেন প্রৌঢ়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *