তারামায়ের দর্শনের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ তারাপীঠে জান। অনেকেই তারাপীঠ বা অন্য কোনো মন্দির থেকে তারামায়ের ছবি বাড়িতে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন হলো তারামায়ের ছবি কি বাড়িতে রাখা উচিত? শাস্ত্রজ্ঞদের মতে, বাড়িতে তারামার মূর্তি রাখা উচিত নয়। কারণ, তারামা, ছিন্নমস্তা এবং শ্মশানকালীর অধিষ্ঠান শ্মশানে। আর বাড়িতে বাস গৃহীর। তার সঙ্গে শ্মশানের পরিবেশগত চরিত্রের কোনও মিল নেই। তাই কোনও গৃহস্থ বাড়িতে তারামার মূর্তি রাখা ঠিক নয়। শাস্ত্রজ্ঞদের মতে, তারামায়ের মূর্তি বাড়িতে থাকলে সংসারের অকল্যাণ হয়। নিত্যদিন অশান্তি লেগেই থাকে। তাহলে কি তারামাকে বাড়িতে রাখবেন না? শাস্ত্রজ্ঞদের মতে, ছবি রাখতে পারেন। তাতে কোনও সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে ছবিটিতে যেন তারামায়ের সম্পূর্ণ মুকুট-সহ ছবি থাকে। তারামায়ের চরণও রাখতে পারেন। স্বপ্নাদেশ পেলে বাড়িতে তারামায়ের মূর্তি রাখতে অবশ্য কোনও সমস্যা নেই। তবে বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। সেগুলি হল –
- প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন।
- শুদ্ধ বস্ত্র পরে দেবীর আরাধনা করুন।
জল, মিষ্টি দিয়ে পুজো সারতে পারেন। - লাল রঙের জবাফুল অর্পণ করুন দেবীকে। তাতে দেবী তুষ্ট হন।
- এছাড়া অমাবস্যা তিথিতে দেবীকে বিশেষ ভোগও নিবেদন করতে পারেন। বলে রাখা ভালো, তারাপীঠে তারামাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। আপনিও চাইলে আমিষ ভোগ দেবীকে অর্পণ করতে পারেন।
