www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 23, 2026 9:46 am

ইচ্ছেশক্তি আর লক্ষ্য স্থির থাকলে কী না হয়? যে কোনও অসাধ্যই সাধন করতে পারেন মানুষ

ইচ্ছেশক্তি আর লক্ষ্য স্থির থাকলে কী না হয়? যে কোনও অসাধ্যই সাধন করতে পারেন মানুষ। সম্প্রতি একথা আরও একবার প্রমাণ করে দিলেন নিউ ইয়র্কের এক মহিলা। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্বের অন্যতম দীর্ঘ ম্যারাথন শেষ করে নতুন রেকর্ড গড়লেন ৩৮ বছরের ডিয়েড্রা কিন! শুনে অবাক লাগলেও, এটাই খাঁটি সত্যি! স্ফীতোদর নিয়ে তাঁর সেই দৌড় হাঁ করে দেখলেন সকলে। শারীরিক প্রতিকূলতা কাটিয়ে সময়মতো দৌড় শেষ করায় তাঁকে আলাদা করে কুর্নিশ জানিয়েছেন আয়োজকরা। আর ডিয়েড্রা বলছেন, এটা নিজের ফিটনেসের পরীক্ষা ছিল তাঁর কাছে। তাতে পাশ করেছেন বলে নিজেই দারুণ খুশি ডিয়েড্রা। এ এক অনন্য নজিরই বটে!

নিউ ইয়র্কের ডিয়েড্রা কিন পেশায় একজন স্বাস্থ্যকর্মী। নার্সিংয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সেলিংও করান। সেইসঙ্গে ফিটনেস বজায় রাখতে নানা সময়ে আন্তর্জাতিক স্তরে ম্যারাথনে যোগ দেন ডিয়েড্রা। চলতি বছর তিনি সাত সাতটি ম্যারাথনে অংশ নিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখেছেন। তবে শেষটি তাঁর কাছে এবং ক্রীড়াজগতের কাছে একেবারে বিশেষ। নভেম্বরের গোড়ায় যখন নিউ ইয়র্ক সিটি ম্যারাথন শেষ করেন ডিয়েড্রা, তখন তিনি ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা! দৌড়ের পোশাক নীলচে বেগুনি স্পোর্টস ব্রা আর কালো শর্টসের মাঝে তাঁর স্ফীতোদর যত না নজর কেড়েছে, তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল ওই অবস্থায় তাঁর টানা দৌড়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *