www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 14, 2026 12:19 pm

গঙ্গার বুকে জাল ফেলতে গিয়ে আচমকাই উঠে এল বিশালাকার একটি শিবলিঙ্গ।

গঙ্গার বুকে জাল ফেলতে গিয়ে আচমকাই উঠে এল বিশালাকার একটি শিবলিঙ্গ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, উদ্ধার হওয়া শিবলিঙ্গটি প্রায় ২,৫০০ বছরের পুরনো হতে পারে। যদিও সেই দাবির কোনও সরকারি বা বৈজ্ঞানিক স্বীকৃতি এখনও মেলেনি। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে পুরাতত্ত্ব দফতরকে।বারাণসীর গঙ্গার ওপারে সুজাবাদ এলাকার শক্তি ঘাট সংলগ্ন নদী থেকে উদ্ধার হয়েছে ওই শিবলিঙ্গ। স্থানীয় সূত্রে খবর, নদীতে মাছ ধরার সময় নৌকাচালকদের জালে আটকে যায় ভারী পাথরের একটি বস্তু। পরে সেটি টেনে তোলার পর দেখা যায়, সেটি একটি বড় শিবলিঙ্গ।

স্থানীয়দের দাবি, শক্তি ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে গঙ্গার মধ্যে পাওয়া যায় শিবলিঙ্গটি। ওজন প্রায় দু’কুইন্টাল বলে অনুমান করা হচ্ছে। এতটাই ভারী ছিল যে, সেটিকে তুলতে ১০ থেকে ১৫ জন মানুষকে একসঙ্গে পরিশ্রম করতে হয়েছে। উদ্ধারের পর শিবলিঙ্গটি গঙ্গার পাড়ে নিয়ে এসে সুজাবাদের গঙ্গা মন্দিরের বাইরে অস্থায়ী ভাবে রাখা হয়েছে। পরে সেটিকে একটি চাতালে স্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে। শিবলিঙ্গটির আকার এবং পাথরের গঠন দেখে স্থানীয়দের একাংশের অনুমান, এটি অত্যন্ত প্রাচীন নিদর্শন। কেউ কেউ দাবি করছেন, এর বয়স প্রায় আড়াই হাজার বছর হতে পারে। আবার অনেকের মতে, এর সঙ্গে মৌর্য যুগেরও যোগ থাকতে পারে।তবে এই সমস্ত দাবিই আপাতত স্থানীয় স্তরের অনুমান। শিবলিঙ্গটির প্রকৃত বয়স, ঐতিহাসিক গুরুত্ব বা উৎস সম্পর্কে এখনও কোনও সরকারি ব্যাখ্যা সামনে আসেনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *