www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 14, 2026 11:23 am

বিয়ে মানেই তো সোনা। অলংকার ছাড়া বিয়ে তো ভাবাই যায় না। লাল টুকটুকে বেনারসির সঙ্গে ভারী সোনার গয়না ছাড়া বাঙালি বিয়ে হয় নাকি! তবে এটা শুধু সাজগোজের জন্য নয়

বিয়ে মানেই তো সোনা। অলংকার ছাড়া বিয়ে তো ভাবাই যায় না। লাল টুকটুকে বেনারসির সঙ্গে ভারী সোনার গয়না ছাড়া বাঙালি বিয়ে হয় নাকি! তবে এটা শুধু সাজগোজের জন্য নয়। বিয়ের ক্ষেত্রে সোনার গয়না ব্যবহারের পিছনে রয়েছে শাস্ত্রের ব্যখ্যাও। ফলে প্রধানমন্ত্রীর সোনা না কেনার বার্তায় চলতি বছরে যাঁদের বিয়ে কপালে ভাঁজ পড়েছে তাঁদের। মোদির নির্দেশ মেনে যদি আপাতত একমাস সোনা কেনা পুরোপুরি বন্ধ রাখা হয়, সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে। সোনা ছাড়া বিয়েতে সমস্যা ঠিক কী। বিয়ের আগেই জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র। এক জ্যোতিষবিদের কথায়, হিন্দুদের মধ্যে সোনাকে মনে করা হয় লক্ষ্মী। তাই শুধু বিয়ে নয়, যে কোনও শুভ কাজে সোনার গুরুত্ব অপরিসীম। বলা হয়, হিন্দু ধর্মে বিয়ে মোট চারপ্রকার, ঋগবেদীয়, যজুর্বেদীয়, সামবেদীয় ও গান্ধর্ব। গান্ধর্ব বাদে যে কোনও বিয়েতেই ১৬ রকম দানের কথা বলা আছে। তার মধ্যে অন্যতম হল সোনা। অর্থাৎ শাস্ত্র বলে, হিন্দু বিয়েতে সোনা অপরিহার্য।

বলা হচ্ছে, বিয়েতে যদি সামান্য পরিমাণ সোনাও না দেওযা হয় সেক্ষেত্রে পরিবারের আর্থিক অবনতি হতে বাধ্য। তবে পরিমাণ নিয়ে কোনও বাধ্য বাধকতা নেই। সামান্য সোনা দিলেও কেটে যায় দু্র্ভোগের কালো মেঘ। তবে সোনা না দিলে যে শুধু আর্থিক ক্ষতি হয় তা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্র বলে, বৃহস্পতিবার ধাতু হল সোনা। এর হলুদ রং জীবনে শুভ প্রভাব ফেলে। বিয়েতে যদি একেবারে সোনা না দেওয়া হয় সেক্ষেত্রে দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। একেবারে সোনা ছাড়া বিয়ে হলে শুরু থেকেই দাম্পত্য জীবনে নানারকম ওঠাপড়া থাকে। জ্যোতিষবিদদের কথায়, সুষ্ঠু দাম্পত্যের জন্য সামান্য পরিমাণ সোনা আবশ্যক। অর্থাৎ সোনা ছাড়া বিয়ে? নৈব নৈব চ!

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *