www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 18, 2026 2:31 am

সকলেই নিজেকে আরো সুন্দর ও প্রেসেন্টেবেল করতে চায়। তাই বলে খুব বাড়াবাড়ি কেউ করে না।

সকলেই নিজেকে আরো সুন্দর ও প্রেসেন্টেবেল করতে চায়। তাই বলে খুব বাড়াবাড়ি কেউ করে না। খবরে প্রকাশ নিজেকে সুন্দর করার জন্য চিনের ৭৫ বছরের এক বৃদ্ধা সত্যি খুব বাড়াবাড়ি করে ফেলেছেন। ৭৫ বছরে এসে বাড়ি বিক্রি করে পাওয়া টাকা-সহ সারাজীবনের সঞ্চয়ের ৪ কোটির বেশি টাকা পার্লারেই উড়িয়ে দিলেন তিনি। যা প্রকাশ্যে আসতেই হতবাক সকলে। অধিকাংশেরই প্রশ্ন, ‘এমনটাও করতে পারে কেউ?’ব্যাপারটা ঠিক কী? ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম ইউ। বর্তমানে তাঁর বয়স ৭৫ বছর। জানা গিয়েছে, তার সারাজীবনের সঞ্চয় শেষ করে ফেলেছেন পার্লারে। বৃদ্ধার মেয়ে সহযোগিতা চেয়ে বিষয়টা প্রকাশ্যে আনেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে এত টাকা খরচ করলেন বৃদ্ধা? চেহারা আকর্ষণীয় রাখতে ইউ বেশ কিছু চিকিৎসা করান। তার মধ্যে ছিল ত্বক টানটান করা, থ্রেড লিফট, মেরিডিয়ান ম্যাসাজ, ভ্রু ও ঠোঁটে ট্যাটু-সহ আরও অনেক কিছু। ঠোঁটে ট্যাটু করাতে বৃদ্ধার খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ টাকা।

নথি বলছে সব ট্রিটমেন্টের জন্যই বৃদ্ধার থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, নথিপত্র বলছে ইউ কিছু চিকিৎসা বারবার করিয়েছিলেন যা ঘনঘন করার প্রয়োজনই পড়ে না।জানা গিয়েছে, রূপচর্চার পিছনে পয়সা খরচ করতে এক পর্যায়ে ইউর আর বাড়ি ভাড়া নেওয়ার মতো অর্থও ছিল না। ততদিনে তিনি গয়নাও বেচে ফেলেছিলেন। যদিও তখনও সুন্দর হওয়ার বাসনা তার মেটেনি। এক পর্যায়ে পার্লারের কর্মীরা তাঁকে একি মেডিক্যাল বিউটি ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। যার খরচ প্রায় ৪২ লক্ষ টাকা। তিনি গিয়েওছিলেন কিন্তু যে চিকিৎসার জন্য ব্যয় করেছিলেন তা পাননি। যদিও পরবর্তীতে ইউয়ের জমা দেওয়া অগ্রিম অর্থের একাংশ ফেরত দেয় সংস্থা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা আলোচনার বিষয়বস্তূ হয়ে উঠেছে। অনেকেরই প্রশ্ন, একজন কীভাবে তাঁর সারা জীবনের সঞ্চয়ের একটি বড় অংশ সৌন্দর্যচর্চার পেছনে ব্যয় করতে পারেন? এই মানসিকতা উদ্বেগেরও জন্ম দিয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *