www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 12, 2026 2:08 pm

জ্যোতিষ শাস্ত্রে রাহু গ্রহকে অত্যন্ত প্রভাবশালী এবং রহস্যময় বলে মনে করা হয়।

জ্যোতিষ শাস্ত্রে রাহু গ্রহকে অত্যন্ত প্রভাবশালী এবং রহস্যময় বলে মনে করা হয়। যদিও রাহু একটি ‘ছায়া গ্রহ’, তবুও এর গোচর বা অবস্থান পরিবর্তন ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনেই গভীর প্রভাব ফেলে। জ্যোতিষীদের মতে, যাঁর কুণ্ডলীতে রাহু তুঙ্গে বা শুভ অবস্থানে থাকে, তিনি রাতারাতি সফলতা, অগাধ ধনসম্পত্তি এবং আকাশছোঁয়া খ্যাতি অর্জন করেন। ঠিক উল্টোদিকে, রাহুর অশুভ দৃষ্টি জীবনকে তছনছ করে দিতে পারে। তবে জানেন কি, গ্রহের অবস্থান ছাড়াও মানুষের কিছু দৈনন্দিন অভ্যেস রাহুকে কুপিত করে তোলে? যার ফলে উন্নতির পথে বাধা, তীব্র আর্থিক অনটন, মানসিক অবসাদ এবং পারিবারিক বিবাদ নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। কোন কোন ভুলে রাহু খারাপ হয়, তা সবিস্তারে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

  • যাঁরা নিজেদের শোওয়ার ঘর, কাজের জায়গা এমনকি বাথরুম অপরিচ্ছন্ন রাখেন, তাঁদের ওপর রাহুর নেতিবাচক প্রভাব সবথেকে বেশি পড়ে। অগোছালো ঘরে বসবাস করলে রাহু দ্রুত অশুভ ফল দিতে শুরু করে। তাই ঘরের কোণ বা আসবাবপত্র সবসময় পরিপাটি রাখা জরুরি।
  • বাড়িতে অপ্রয়োজনীয় ভাঙা বাসন, অকেজো ইলেকট্রনিক সামগ্রী বা পুরনো জঞ্জাল জমিয়ে রাখবেন না। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখা রাহুর দশা ডেকে আনার অন্যতম প্রধান কারণ। এই ধরণের ‘কবাডি’ বা বাতিল জিনিস রাহুর অশুভ শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
  • রাত জেগে থাকা এবং পরদিন বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যেস রাহুকে অত্যন্ত কুপিত করে। প্রকৃতির নিয়মের বিপরীতে চললে রাহু আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারে। তাই নির্দিষ্ট সময়ে ঘুম এবং ভোরে ওঠার অভ্যেস রাহু শান্ত রাখতে সাহায্য করে।
  • বারবার মিথ্যে বলা, অন্যকে ঠকানো বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে রাহু দ্রুত সক্রিয় হয়ে ওঠে। জ্যোতিষ মতে, এর ফলে জাতকের জীবনের ইতিবাচকতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং চোখের পলকে সাজানো সংসার ছারখার হয়ে যেতে পারে।
  • যাঁদের কুণ্ডলীতে রাহুর অবস্থান দুর্বল বা অশুভ, তাঁদের জন্য মদ্যপান বা যেকোনো ধরণের নেশা বিষের সমান। এর পাশাপাশি অসৎ সঙ্গ থেকে দূরে না থাকলে রাহু আপনার বিবেক বুদ্ধি নষ্ট করে জীবন ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *