www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 14, 2026 3:51 pm

সেই সরল হাসি আমাদের সকলের পরিচিত। হাতে চায়ের কাপ, হাসিতে ফেটে পড়ছেন এক কিশোর।

সেই সরল হাসি আমাদের সকলের পরিচিত। হাতে চায়ের কাপ, হাসিতে ফেটে পড়ছেন এক কিশোর। তার এই সরল হাসি ছাড়া যে কোনও ভিডিও সম্পূর্ণ হয় না। প্রায় সব ক্রিয়েটরই মজার ভিডিওর কোথাও না কোথাও তার হাসির দৃশ্য ব্যবহার করেন। ফলে নেটদুনিয়ায় বুঁদ এই প্রজন্মের প্রায় সকলেই তাকে চেনেন। কিন্তু জানেন কি কে এই কিশোর? তার এই হাসির আড়ালে লুকিয়ে কত যন্ত্রণা? জানা গিয়েছে, ওই কিশোরের নাম অরুণ কুমার। ছোটবেলা থেকেই সঙ্গী অভাব। ফলে পড়াশোনা করার সে অর্থে সুযোগই পায়নি ওই কিশোর। বরং পেটের তাগিদে তাকে ঢুকতে হয় ট্রাকের খালাসির কাজে। জানা যায়, নেহেরু নামে একজন ট্রাক চালকের সঙ্গে কাজ করত সে। স্বাভাবিকভাবেই দীর্ঘপথ সফরের মাঝে রাস্তায় নেমে খাওয়াদাওয়া করত তারা।

সেরকমই একদিন রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার সময় কোনও কারণে হাসিতে ফেটে পড়ে ওই কিশোর। সেই মুহূর্তটাই রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন নেহেরু। ব্যস, তারপরই কেল্লাফতে। রাতারাতি ভাইরাল হয়ে যায় কিশোর।নেটদুনিয়ায় অরুণকে নিয়ে মাতামাতি দেখে তার জন্য কিছু করার ভাবনা শুরু নেহেরু। এরপর নিজেই বই-খাতা কিনে দিয়ে কিশোরের পড়াশোনার ব্যবস্থা করেন ট্রাক চালক। কাজের পাশাপাশি মন দিয়ে লেখাপড়া করে সে। চলতি বছরে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছে অরুণ। স্বার্থক হয়েছে অরুণ ও নেহেরুর যৌথ লড়াই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *