www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 25, 2026 8:53 am

ভাবতে খুবই অবাক লাগে কর্নাটকের এই ভিখারি টাকার অভাবে এক রকম বিনা চিকিৎসায় মারা যান

ভাবতে খুবই অবাক লাগে কর্নাটকের এই ভিখারি টাকার অভাবে এক রকম বিনা চিকিৎসায় মারা যান। সারা জীবন ভিক্ষা করে খেয়েছেন। শেষতক ৬৮ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে অসুস্থ হয়ে। চিকিৎসাটুকু জোটেনি। সেই বৃদ্ধার বাসস্থান থেকেই মিলেছে বস্তা বস্তা টাকা! এই ঘটনা কর্নাটকের মাণ্ড্যের। বৃদ্ধার ভাড়ার ঘরে ৩০টি বস্তার মধ্যে রাখা ছিল ১০, ২০, ৫০ টাকার নোট এবং অগুন্তি মুদ্রা। গুনে দেখা গিয়েছে মোট সাড়ে আট লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ভিখারি ওই বৃদ্ধার নাম হুর উন্নিসা। বোনের সঙ্গে থাকতেন তিনি। দু’জনেই ভিক্ষা করতেন, বিয়ে করেননি। দু’বছর আগে বোনের মৃত্যুর পর একাই থাকছিলেন হুর। রবিবার ওই ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর খবর জানাজানি হতে প্রতিবেশীরা ঘরে ঢোকেন। এবং তাঁদের চক্ষু চড়কগাছ হয়। ঘরে মেলে টাকা ভর্তি ৩০টি বস্তা। যার মধ্যে রয়েছে ১০, ২০ ও ৩০ টাকা আর অগুন্তি মুদ্রা। বস্তা বস্তা টাকা গোনার ভিডিও প্রকাশ্যে এসেছে। গোনা-গুনতির পর দেখা যায় মোট অর্থের পরিমাণ ৮ লক্ষ ৪০ হাজার টাকা। জানা গিয়েছে, ওই টাকা হুর উন্নিসার দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এক ভাইকে ছয় লক্ষ টাকা, অন্য ভাইকে ২ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাই ওই টাকা একটি মসজিদে দান করেছেন। যদিও যাঁর টাকা, সেই হুর উন্নিসার কাজে এল না বিপুল অর্থ! অনাহারে, চিকিৎসা না পেয়ে মৃত্যু হল ভিখারি বৃদ্ধার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *