আগামী ১৪ মে শুক্র গ্রহ প্রবেশ করবে মিথুন রাশিতে। তার ঠিক কয়েকদিন পরেই, ২৯ মে বুদ্ধির কারক গ্রহ বুধও গিয়ে বসবে সেই একই ঘরে। একই সঙ্গে বুধ ও শুক্রের এই রাজকীয় সহাবস্থানই তৈরি করবে ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। যখনই বুধ এবং শুক্রের মিলন ঘটে, তখনই জন্ম নেয় এই বিশেষ যোগ। বৈদিক জ্যোতিষে একে ধন-সম্পত্তি ও সুখ-সমৃদ্ধির চাবিকাঠি বলে মনে করা হয়। মে মাসের শেষ দিকে এই বিরল যোগের প্রভাবে লক্ষ্মীর আশীর্বাদ ঝরবে ৪টি রাশির ওপর। দেখে নিন আপনার রাশি তালিকায় আছে কি না। আগামী ১৪ মে শুক্র গ্রহ প্রবেশ করবে মিথুন রাশিতে। তার ঠিক কয়েকদিন পরেই, ২৯ মে বুদ্ধির কারক গ্রহ বুধও গিয়ে বসবে সেই একই ঘরে। একই সঙ্গে বুধ ও শুক্রের এই রাজকীয় সহাবস্থানই তৈরি করবে ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। জ্যোতিষীদের মতে, এই যোগের প্রভাবে মানুষের আটকে থাকা কাজ দ্রুত গতিতে এগোতে শুরু করে।
কপাল ফিরবে কাদের?
- মিথুন রাশি:
এই রাজযোগ তৈরি হচ্ছে খোদ মিথুন রাশিতেই। তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরা। এখন আপনি যে কাজেই হাত দেবেন, ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন জোগাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও পুরনো ঝামেলা থাকলে তা এবার মিটে যাওয়ার সময় এসেছে। ব্যবসায়ীরা নতুন কোনও প্রজেক্টে বিনিয়োগ করলে দ্রুত লাভের মুখ দেখবেন। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন বড় কোনও অফার আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি:
কন্যা রাশির জাতকদের জন্য এই রাজযোগ কর্মজীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অফিসে আপনার পরিশ্রমের দাম দেবে কর্তৃপক্ষ। যাঁরা অনেক দিন ধরে চাকরি বদলানোর কথা ভাবছিলেন, তাঁদের জন্য মে মাসের শেষ সপ্তাহটা হবে একদম জুতসই সময়। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জনপ্রিয়তা বাড়বে এবং বাবার সহযোগিতায় বড় কোনও বাধা থেকে মুক্তি পাবেন।
- তুলা রাশি:
এতদিন কর্মক্ষেত্রে যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবার তার থেকে রেহাই পাওয়ার পালা। কাজের জায়গায় আপনার দক্ষতার কদর বাড়বে। এই সময় তীর্থযাত্রার একটি সুন্দর যোগ রয়েছে। তবে শেয়ার বাজার বা ব্যবসায় বড় টাকা খাটানোর আগে একটু সাবধান হতে হবে। উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশে পাড়ি দিতে চাইছেন, তাঁদের মনের ইচ্ছা মে মাসেই পূরণ হতে পারে।
- ধনু রাশি:
ধনু রাশির জাতকদের জন্য এই সময়টা সম্পর্কের দিক থেকে খুব পজিটিভ হবে। দাম্পত্য জীবনে যদি কোনও মান-অভিমান চলে, তবে তা মিটে গিয়ে পুরনো ভালোবাসা ফিরে আসবে। যাঁরা অংশীদারিত্বে বা পার্টনারশিপে ব্যবসা করেন, তাঁদের আয়ের অংক এবার আকাশ ছোঁয়া হতে পারে। প্রিয়জনদের সঙ্গে দূরের কোনও ভ্রমণের পরিকল্পনা সফল হবে। সব মিলিয়ে মে মাসের শেষটা ধনু রাশির জাতকদের জন্য বেশ আনন্দদায়ক হতে চলেছে।
