www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 6, 2026 10:50 pm

কৃষকের বার্ষিক আয় ৩ টাকা! মধ্যপ্রেদেশের এক কৃষকের বার্ষিক আয়ের সার্টিফিকেটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কৃষকের বার্ষিক আয় ৩ টাকা! মধ্যপ্রেদেশের এক কৃষকের বার্ষিক আয়ের সার্টিফিকেটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা ব্যঙ্গ করে বলছেন, ‘ভারতের সবচেয়ে গরীব মানুষ।’ যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরকারের তরফে জানানো হয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে।’ এমন ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার নায়াগাঁও গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর রামস্বরূপের সঙ্গে। গত ২২ জুলাই তহসিলদার সৌরভ দ্বিবেদীর সই করা একটি বার্ষিক আয়ের সার্টিফিকেট দেওয়া হয় তাঁকে। যেখানে ওই কৃষকের বার্ষিক আয় দেখানো হয় ৩ টাকা! প্রতিমাস হিসাবে দেখলে যা হয় মাত্র ২৫ পয়সা করে।

সেই সার্টিফিকেটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা ওই কৃষককে ‘ভারতের সবচেয়ে গরীব মানুষ’ বলে ব্যঙ্গ করতে থাকেন। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিড়ম্বনায় পড়ে প্রশাসন। এরপরই গত ২৫ জুলাই রামস্বরূপকে ডেকে পাঠিয়ে নতুন করে একটি আয়ের শংসাপ্রদান করা হয়। যাতে তাঁর বার্ষিক আয়ের জায়গায় লেখা হয় ৩০ হাজার টাকা। অর্থাৎ ওই কৃষকের মাসিক আয় দুই হাজার ৫০০ টাকা। নতুন করে সার্টিফিকেট ইস্যু করার পরই তহসিলদার সৌরভ জানান, ভুল করে বার্ষিক আয় ৩ টাকা লেখা হয়েছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *