www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 18, 2026 9:14 am

হিন্দু পুজো-পার্বনে ছুটির সংখ্যা বেড়েই চলেছে। এবার মনসা পুজোতে হাফছুটি

হিন্দু পুজো-পার্বনে ছুটির সংখ্যা বেড়েই চলেছে। এবার মনসা পুজোতে হাফছুটি। আজ রাজ্যের স্কুল-কলেজ ও সরকারি অফিস অর্ধদিবস খোলা থাকবে। বাংলার প্রায় অনেকের বাড়িতেই এই পুজো হয়ে থাকে। আর সেই কারণে সরকারি দফতরগুলিতে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal)। তবে সব জেলায় এই ছুটি ঘোষণা হয়নি। শুধু মনসা পুজো উপলক্ষে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সমস্ত রাজ্য সরকারি দফতরে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির আওতায় থাকছে, রাজ্য সরকারের সমস্ত সরকারি অফিস, স্থানীয় সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড ও কর্পোরেশন, সরকারি নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন বিভিন্ন ধরনের সরকারি ছুটি দেওয়া হত কর্মী। এমনকী দুর্গা পুজোর সময় দীর্ঘ ছুটি দিতেন তিনি। একই সঙ্গে জেলাগুলিতে আঞ্চলিক যে যে উৎসব হয়, প্রায় সেই সকল উৎসবেই ছুটি ঘোষণা করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এখন রাজ্যে পালা-বদল হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছু নতুন ছুটিও সংযোজন হয়েছে সেই তালিকায়। যেমন এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের দিন কোনও দিনও রাজ্যে সরকারি ছুটি দেওয়া হত না। তবে, বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঘোষণা করেছিলেন। অন্যদিকে, কিছু ছুটি কমিয়েও দেওয়া হয়েছে। যেমন তৃণমূল সরকারের সময় বকরি ইদে দুটি ছুটি দেওয়া হত। তবে এবার তা কমিয়ে একদিন করা হয়েছে। এবার সেই নতুন ছুটির তালিকায় সংযোজন হল মনসা পুজোর ছুটি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *