www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 14, 2026 3:23 pm

হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে খুবই পবিত্র বলে গন্য করা হয়। মনে করা হয় মনে করা হয় মহাদেবের চোখে জল থেকেই রুদ্রাক্ষর জন্ম।

হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে খুবই পবিত্র বলে গন্য করা হয়। মনে করা হয় মনে করা হয় মহাদেবের চোখে জল থেকেই রুদ্রাক্ষর জন্ম। তাই রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় যে প্রশ্নটা অনেকের মাথায় ঘোরে, তা হল, বাথরুমে যাওয়ার সময় কি রুদ্রাক্ষ গলায় রাখা উচিত? নাকি খুলে রাখা দরকার? ধর্মমতে, বাথরুম বা টয়লেটকে একটু অপবিত্র জায়গা হিসেবে ধরা হয়। তাই সেখানে যাওয়ার আগে রুদ্রাক্ষ খুলে কোনও পরিষ্কার জায়গায় রাখা উচিত। কিন্তু ধরুন, আপনি অফিসে বা এমন কোথাও আছেন যেখানে খুলে রাখা সম্ভব নয়। তখন কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন, সে ক্ষেত্রে রুদ্রাক্ষটি জামার ভেতরে ঢুকিয়ে বা ঢেকে রাখতে পারেন। এতে পবিত্রতা নষ্ট হয় না।

মানুষ মাত্রই ভুল হয়। হয়তো কাজের চাপে খেয়াল না করে রুদ্রাক্ষ পরেই বাথরুমে ঢুকে পড়েছেন। এতে ভয় পাওয়ার কিছু নেই। বাড়ি ফিরে রুদ্রাক্ষের ওপর একটু গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপর মনে মনে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করে সেটি আবার গলায় পরে নিন। ব্যস, চিন্তার কোনও কারণ নেই। অনেকেই রাতে এটি পরে ঘুমান। কিন্তু নিয়ম বলছে, ঘুমানোর আগে রুদ্রাক্ষ খুলে রাখা উচিত। ঠাকুরঘরে বা মাথার কাছে পরিষ্কার জায়গায় এটি রাখতে পারেন। রাতে গলায় থাকলে ঘুমের ঘোরে রুদ্রাক্ষের ওপর চাপ পড়তে পারে, যা একদমই ঠিক নয় বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *