www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 6, 2026 12:03 pm

কালীপুজোর আগেই নৈহাটির বড়মার মন্দিরের পুজোর বহু বিধি শুধু বদলে গেলো না, নাম ফালকের নিচের লেখাও গেলো বদলে

কালীপুজোর আগেই নৈহাটির বড়মার মন্দিরের পুজোর বহু বিধি শুধু বদলে গেলো না, নাম ফালকের নিচের লেখাও গেলো বদলে। এতদিন মন্দিরের নামফলকের নিচে লেখা ছিল – ‘ধর্ম যার যার, বড়মা সবার’। কিন্তু রাজ্যে পালাবদলের পর পুরনো কমিটি ভেঙে তৈরি হয়েছে নতুন মন্দির কমিটি। সেই কমিটিই এই মুহূর্তে মন্দিরের যাবতীয় কাজকর্ম পরিচালনা করছে। কমিটির সদস্যরা সকলে মিলে আলোচনার পর ঐক্যমত্যের ভিত্তিতে বদলে যাচ্ছে ফলকের লেখা। আগামী রবিবার কালীপুজো। তার আগে ​বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় ও মন্দির কমিটির যুগ্ম সম্পাদক কমল কুমার ঘোষ, মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মন্দিরের দেওয়ালে এই নতুন বার্তা উন্মোচিত হয়। তাতে লেখা – ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি।’

দীর্ঘদিনের সার্বজনীন ভাবাবেগের জায়গায় হঠাৎ এই সনাতনী ভাবনার প্রকাশ ঘিরে শহরজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি সরকার বরাবর সনাতন হিন্দু ধর্মকে আরও ছড়িয়ে দেওয়ার কথা বলে। এ বিষয়ে বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। এবার বড়মার মন্দিরেও সেই সনাতনী ছোঁয়া আসতে চলেছে। সূত্রের খবর, ফলকে নতুন লেখা থাকবে – ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি।’ এ বিষয়ে একমত হয়েছেন মন্দির কমিটির সদস্যরা। তবে কি কালীপুজোর আগেই নয়া নামফলক বসবে? এই জল্পনার মাঝে তড়িঘড়ি সেই ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেল। ইতিমধ্যেই ‘ধর্ম যার যার, বড়মা সবার’ লেখা ফলকটি ঢেকে নতুন ফলক লাগানো হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *