www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 4, 2026 3:58 pm

ছবির কদর চিরকাল ছিল আজও আছে। এমনই এক ছবির খবর পাওয়া গেলো।

ছবির কদর চিরকাল ছিল আজও আছে। এমনই এক ছবির খবর পাওয়া গেলো।
দশকের পর দশক ধরে নিখোঁজ ছিল বিখ্যাত মার্কিন শিল্পী গার্ট্রুড অ্যাবারক্রম্বির আঁকা একটি ছবি। ছবির নাম ‘অল্ডারম্যান মেরিয়ামস শেলস’। ১৯৫১ সালে আঁকা এই ছবিতে দেখা যায়, কালচে সবুজ প্রেক্ষাপটের উপর ছড়িয়ে রয়েছে নানা আকৃতির ঝিনুক। একটি ঝিনুককে প্রায় সম্পূর্ণ কালো জায়গার মধ্যে ভাসমান অবস্থায় দেখা যায়। ছবিটিতে ফাটল ধরা ঝিনুকের যে মোটিফ দেখা যায়, সেটিই পরবর্তী সময়ে তাঁর শিল্পকর্মে বারবার ফিরে আসে বলে মনে করা হয়। ছবিটি ১৯৫২ সালে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক ডক্টর জন টি. রেনল্ডসকে চিকিৎসার বিনিময়ে দিয়েছিলেন কেউ। এরপর নিউ ইয়র্ক, শিকাগো, মিলওয়াকি এবং ইভানস্টনে ১৯৫২ থেকে ১৯৫৩ সালের মধ্যে বিভিন্ন প্রদর্শনীতে ছবিটি রাখা হয়। তারপরই সেটি জনসমক্ষ থেকে কার্যত হারিয়ে যায়।

৭০ বছরেরও বেশি সময় পর ছবিটির হদিশ মেলে একেবারে অন্যভাবে। ভিনাইল রেকর্ড খুঁজতে কালামাজুর একটি এস্টেট সেলে গিয়েছিলেন এক সংগ্রাহক। সেখানেই তাঁর নজরে আসে ছবিটি। সেটি উল্টে দেখার পর পিছনে ‘অ্যাবারক্রম্বি’ নামটি দেখতে পান তিনি। দেখা মাত্রই তিনি তা কিনে নেন। মাত্র ৩০ ডলারে, অর্থাৎ প্রায় ২৮০০ টাকায় ছবিটি কেনেন তিনি।স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ছবিটি ডক্টর রেনল্ডসের পরিবারের এস্টেটেরই অংশ ছিল। অথচ এর প্রকৃত গুরুত্ব সম্পর্কে সম্ভবত জানতেন না তাঁরা। উক্ত সংগ্রাহক ছবিটিকে ফ্রিম্যান নিলাম সংস্থায় তুলেন দেন। নিলামের আগে শিকাগোর ‘বমগার্টনার ফাইন আর্ট রেস্টোরেশন’-এ ছবিটির পুনরুদ্ধার করা হয়। ছবিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ১৫ হাজার থেকে ২.৫ লক্ষ ডলারের মধ্যে।শেষ পর্যন্ত ছবিটি ১৩,৫২,৬০০ ডলারে, অর্থাৎ প্রায় ১৩ কোটি টাকায় বিক্রি হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *