www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 26, 2026 11:41 am

বৃহস্পতিবার দুপুরে প্রবল ঝড়জলে তারাতলার উদ্ধার কাজ কিছুটা থমকে যায়।

বৃহস্পতিবার দুপুরে প্রবল ঝড়জলে তারাতলার উদ্ধার কাজ কিছুটা থমকে যায়। কিন্তু বৃষ্টি বন্ধ হলেই আবার পূর্ণ উদ্যোমে শুরু হয় কাজ। এনডিআরএফের সূত্র জানিয়েছে, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে গর্তগুলির ভিতর দিয়ে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে প্রবেশ করে প্রাণের সন্ধান চালাচ্ছেন, সেই গর্তগুলি ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়। তবুও ধ্বংসস্তূপের ভিতরে যে জল প্রবেশ করেনি, এমন নয়। বিভিন্ন জায়গা দিয়ে ভিতরে ঢুকতে থাকে জল। তবে উদ্ধারকারীদের দাবি, ভিতরে কিছুটা জল ঢুকলেও ভেসে যায়নি। যদিও জলের কারণে ভিতরে জীবন্ত মানুষ থেকে থাকলেও সেই ব‌্যক্তিটি সমস‌্যায় পড়তে পারেন। তাই অল্প বৃষ্টি মাথায় নিয়েই উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকারীরা। সূত্রের খবর, অ‌্যাঙ্কেল কাটার, ড্রিলিং যন্ত্র-সহ বেশ কিছু ক্ষেত্রে সরাসরি বিদ্যুতের প্রয়োজন হয়।

তাই বৃষ্টিতে সেগুলি ব‌্যবহার করা যায়নি। কিন্তু যে যন্ত্রগুলি ব‌্যাটারিচালিত, সেগুলি ব‌্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আগামী দিনগুলিতেও শহরের আবহাওয়ার উপর রয়েছে সেনা-এনডিআরএফের নজর। উদ্ধাররের জন‌্য নাইট ভিশন ক‌্যামেরা-সহ বিভিন্ন ধরনের থ্রিডি ক‌্যামেরা ব‌্যবহার করা হচ্ছে। যে গর্তগুলি তৈরি করা হয়েছে, সেগুলি দিয়ে ক‌্যামেরাগুলি ধ্বংসস্তূপের ভিতরে প্রবেশ করানো হয়। ছবি ও ভিডিও তুলে প্রাণের সন্ধান চলছে। তবে এনডিআরএফের ‘লাইভ ডিটেক্টর’ যন্ত্রটি এখন আর প্রাণের সন্ধান পাচ্ছে না। পুলিশের সন্দেহ, এখনও অন্তত তিনটি দেহ ভিতরে আটকে রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *